এক ঝলক (১২ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
সিরাজগঞ্জের ফুলজোড় নদে মনোরম সূর্যাস্তের দৃশ্য। হেমন্তকাল বলে নদে এখন পানি কম। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম

২ / ১৫
রোদে উদ্ভাসিত হলুদ বর্ণের দাদ মর্দন ফুল। ঔষধি গাছ হিসেবে এই উদ্ভিদের কদর রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৩ / ১৫
বেজায় শীত পড়েছে। চাই উষ্ণতা। গরম কাপড় জড়িয়েও শীত কাটছে না শিশুটির। অগত্যা ঠাঁই নিয়েছে আগুনের পাশে। কাবুল, আফগানিস্তান, ১১ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৪ / ১৫
বোরো মৌসুম সামনে রেখে কৃষকের ব্যস্ততার শেষ নেই। বোরো ধানের বীজতলায় বীজ বুনছেন এক কৃষক। দক্ষিণ রসুলপুর, আমড়াতলী, কুমিল্লা আদর্শ সদর, ১২ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক

৫ / ১৫
নিজের জমি নেই। তাই অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে হয় এই কৃষককে। তবে কাজের সুবিধার্থে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে (প্রায় লাখ টাকা) এই বলদ দুটি কিনেছেন। যোগাইপুর, বগুড়া সদর, ১২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

৬ / ১৫
নিম্নচাপের কারণে কয়েক দিন বৃষ্টি ছিল। বৃষ্টির পর খুলনায় ঘন কুয়াশা দেখা দিয়েছে। পিপলস জুট মিলস কলোনি, খুলনা, ১২ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ১৫
বেলের মতো দেখতে হলেও ফলটি বেল না। এর নাম ‘তানপুরা’। ডুগডুগি ফল নামেও পরিচিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম

৮ / ১৫
বড়দিন উপলক্ষে অস্ট্রিয়ার বেলভেদেরে প্যালেসকে আলো ঝলমল করে সাজানো হয়েছে। ১১ ডিসেম্বর ২০১৭, ভিয়েনা, অস্ট্রিয়া। ছবি: রয়টার্স

৯ / ১৫
নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সম্মানে আয়োজিত কনসার্টে এক শিল্পীর পরিবেশনা। ১১ ডিসেম্বর ২০১৭, টেলিনর অ্যারেনা, ফরনেবু, নরওয়ে। ছবি: রয়টার্স

১০ / ১৫
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শাপলা চত্বরের শাপলা ভাস্কর্যটি পরিষ্কার ও রং করা হচ্ছে।  মতিঝিল, ঢাকা, ১২ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

১১ / ১৫
শীতের রোদেলা সকালে খেত থেকে ফুলকপি তুলছেন কৃষক শাহজাহান আলী সাকিদার । এবার তিনি ১৫ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছেন। যোগাইপুর, বগুড়া সদর, ১২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১২ / ১৫
চাকরির অবসরজনিত কাগজপত্রে সই করতে অ্যাম্বুলেন্সে করে খাগড়াছড়ির দীঘিনালা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এসেছেন তাজুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

১৩ / ১৫
নিম্নচাপের কারণে দেশের অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জেও কয়েক দিন বৃষ্টি ছিল। বৃষ্টিস্নাত ফুলে বসেছে প্রজাপতি। বড়পুল, কিশোরগঞ্জ, ১২ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ

১৪ / ১৫
চট্টগ্রামে চলছে গ্রুপ থিয়েটার উৎসব। আজ মঙ্গলবার প্রদর্শিত হয় নাটক ‘টেকনিক্যাল প্রবলেম’। উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১২ ডিসেম্বর। ছবি: জুয়েল শীল

১৫ / ১৫
মহান বিজয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও রাজধানীর পুরোনো বিমানবন্দর এলাকায় মনোরম সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। এরই মহড়ায় অংশ নিয়েছে এই যুদ্ধবিমানটি। হাতিরঝিল, ঢাকা, ১২ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম