এক ঝলক (১২ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলাচল করেছে মেট্রোরেল। তালতলা, মিরপুর, ১২ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১৬
বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের মহড়া চলছে। ঢাকা, ১২ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৬
সড়কের ওপর প্রতিদিন ফেলা হচ্ছে কাঁচাবাজারের আবর্জনা। অথচ নজর নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের। কারওয়ান বাজার, ঢাকা, ১২ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৪ / ১৬
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমিতে রঙের কাজ চলছে। পাহাড়তলী বধ্যভূমি, চট্টগ্রাম, ১২ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৫ / ১৬
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ‘পদযাত্রিক’ নামের একটি সংগঠন ৫১ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালন করে। কর্মসূচিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়। দক্ষিণ সুরমা এলাকা, সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট, ১২ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১৬
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা। মেলার স্টলে বই দেখতে ব্যস্ত শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ, ১২ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহরের বড় মাঠে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নীলফামারী সদর উপজেলা ভলিবল দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর উপজেলা ভলিবল দল। নীলফামারী, ১২ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ১৬
সুজয় কুমার বিশ্বাস নামের এক তরুণকে হত্যার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে তাঁর পরিবার ও স্থানীয় ব্যক্তিরা। পরে সড়ক অবরোধ করা হয়। গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৬
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’–এর প্রভাবে সম্প্রতি বৃষ্টিতে তলিয়ে যায় ধানখেত। খেত থেকে ধান তুলে মাড়াই করা হয়েছে। এবার ঝাড়াইয়ের কাজে ব্যস্ত গৃহবধূ কমেলা বেগম ও রওশনারা বেগম। দক্ষিণ গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ১২ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
কয়েক দিন পরই বিজয় দিবস। এ দিবসকে ঘিরে জাতীয় পতাকার বিকিকিনি বেড়ে যায়। অনেকেই সড়কে নেমে পড়েন পতাকা বিক্রিতে। আকারভেদে প্রতিটি পতাকা ২০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১২ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। টাউন হল মাঠ, কুমিল্লা, ১২ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১৬
গন্তব্যে ছুটছে পাহাড়ি বাঁশের ভেলা। মাচালং নদ, রাঙামাটি, ১২ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৬
যমুনার তীর সংরক্ষণের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হচ্ছে। শোনপচা চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৪ / ১৬
যমুনার চরাঞ্চলে তৈরি করা আশ্রয়ণ প্রকল্পের টিনের চালা ঝড়ে উড়ে গেছে। সেখানে বসে আছে শালিক। শোনপচা আশ্রয়ণ, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
যমুনার চর থেকে কাশফুল কেটেছেন কৃষক আবদুর রশিদ। সেগুলো ঘোড়ার গাড়িতে তুলে বাড়ি ফিরছেন। এই গাছ দিয়ে ঘর তৈরি করবেন তিনি। ডাকাতমারা চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৬
সিলেটের সদর উপজেলার বিভিন্ন গ্রামে করা হয়েছে টমেটোর চাষ। মৌসুমের শুরুতেই এসব টমেটো পাওয়া যাচ্ছে সিলেটের বিভিন্ন বাজারে। খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। হাটখোলা, সদর উপেজলা, সিলেট, ১২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ