এক ঝলক (১২ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
শীতের সবজি শিমের ফুলে ছোট্ট পাখি। ছবিটি গতকাল বুধবার খাগড়াছড়ি শহরের অপনা চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৮
প্রায় শুকিয়ে যাওয়া তিস্তার বালুচরে জমা পলি মাটিতে আলু রোপণ করছেন চরাঞ্চলের মানুষেরা। ছবিটি বুধবার রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক সেতুর পূর্ব প্রান্ত থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৩ / ২৮
বাড়ির ছাদে এক ঝাঁক কবুতরকে খাবার দিচ্ছেন এক নারী। ছবিটি আজ রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৮
নাম তাঁর আনাসতাসিয়া লিন। চীনা বংশোদ্ভূত কানাডার এই তরুণী গত মে মাসে ‘মিস ওয়ার্ল্ড কানাডা’ হন। ছবিটি ১০ নভেম্বর তাঁর টরন্টোর বাসায় তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৮
মিসরে আয়োজিত ৩৭তম কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে সম্মানসূচক পুরস্কার হাতে দেশটির অভিনেত্রী নেলি কারিম। ছবিটি বুধবার কায়রো অপেরা হাউস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৮
তাইওয়ানের রাজধানী তাইপেতে আয়োজিত এক ফ্যাশন শোর রানওয়েতে নকশাকার ইসাবেলে ওয়েনের নকশা করা পোশাকে মডেলরা। ছবিটি বুধবার তোলা। ছবি: আইএএনএস

৭ / ২৮
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। ঘুরে ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

৮ / ২৮
‘সর্বরোগের ওষুধ’ দাবি করে এভাবেই রাজধানীর পথে পথে ফেরি করা হয় অননুমোদিত ও অস্বাস্থ্যকর সব পণ্য। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার নিজামউদ্দিন রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৮
কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে অহরহ মোটরসাইকেল উঠিয়ে দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে একজনকে মিনারের বেদিতে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল। ছবি: আবদুস সালাম

১০ / ২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে দুটি পেইন্টিং উপহার দেন। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৮
বাড়ির উঠানে আমন ধান মাড়াইয়ে ব্যস্ত এক নারী। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২৮
মহাসড়কে নছিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আজ বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কেশবনগরে দেখা গেল এই চিত্র। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২৮
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বর্ষাকালে আসা কচুরিপানার জট এভাবে পড়ে আছে। ছবি: এম রাশেদুল হক

১৪ / ২৮
মাছ শিকারে ব্যস্ত মৎ​স্যশিকারিরা। ছবিটি পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর আমড়াঝুড়ি এলাকা থেকে আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মাঠবাড়িয়া

১৫ / ২৮
সিলেটের সদর উপজেলার মোগলাগাঁও এলাকায় নদীর তীরে সবজি খেতে কাজ করছেন এক কৃষক। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৬ / ২৮
হাওরে গরু নিয়ে এসেছেন এক ব্যক্তি। গরুকে ঘাস খাওয়ানো শেষে বাড়ি নেওয়ার পথে গোসল করাচ্ছেন তিনি। ছবিটি সিলেট সদরের বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৮
খাবারের সন্ধানে হাওরে বকের দল। ছবিটি সিলেট সদরের বাউরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৮
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এডুমেকার ল্যাপটপ মেলা’। ছবি: ফোকাস বাংলা

১৯ / ২৮
পুরান ঢাকার অনেক বাড়িতেই বাণিজ্যিক উদ্দেশে কবুতর পালন করা হয়। কোনো কোনো কবুতরের দাম লাখ টাকাও। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের একটি বাড়ির ছাদ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২০ / ২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৮
বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিনিধি দল সাক্ষাৎ​ করে। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৮
ধনে হলো মসলা, আর ধনের গাছটি হলো সবজি। এই ছোট্ট গাছের পাতাগুলো স্বাদে যেমন গন্ধেও তেমনি। তাই খাবার ও আচারে ব্যবহার করা হয় শীতকালীন এ সবজিটি। ছবিটি আজ মাদারীপুরের মাঝিরকান্দা এলাকায় ধনেপাতার খেত থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২৩ / ২৮
কচুরিপানার পাতায় বসেছে ফড়িং। আজ বৃহস্পতিবার খুলনার গললামারী এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

২৪ / ২৮
শহরে শীত আসছি আসছি করছে। তবে গ্রামে এরই মধ্যে জেঁকে বসেছে শীত। আর এই শীতের ভোরে খেজুরের রসের মজাই আলাদা। তাই রস সংগ্রহে খেজুরের গাছ কাটতে ব্যস্ত এক গাছি। ছবিটি খুলনার গিলাতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২৫ / ২৮
মা শাহিদা বানাচ্ছেন পিঠা। পাশেই বসে মেয়ে। ৩০০টাকা পুঁজি নিয়ে রাস্তার এক পাশে শাহিদা বেগম পিঠা ব্যবসা শুরু করেন। বিক্রি শেষে লাভ থাকে ৪০-৫০ টাকা। খুলনার খালিশপুরের করিনূর মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা।

২৬ / ২৮
এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৫ পেয়েছেন কথাশিল্পী শওকত আলী এবং সাদিয়া মাহজাবীন। উপস্থিত অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ছবি: মনিরুল আলম

২৭ / ২৮
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল শুক্রবার বাংলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ‘পাঠক উৎসবে’র। সেই উৎসবের মঞ্চ তৈরির কাজ চলছে। কাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

২৮ / ২৮
চীনের হেনান প্রদেশের দেংফেংয়ে শাওলিন তাগাউ মার্শাল আর্টস স্কুলের ফুটবল দল গঠন উপলক্ষে এক অনুষ্ঠানে শারীরিক কসরত। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স