সুইডেনের মালমোতে ছাদের বাগান পরিচর্যা করছেন জন ব্লক। তিনি অগাস্টেনবার্গ বোটানিক্যাল রুফ গার্ডেনের পরিচালক। ছবিটি গত বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত।
২ / ১৫
হেমন্তের সকালে পাখিদের ওড়াউড়ি। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৫
ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে আইএসইউ গ্র্যান্ড প্রিক্স অব ফিগার স্কেটিং ট্রফি দে ফ্রান্স ২০১৬ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বরফনৃত্য পর্বে ফ্রান্সের গ্যাব্রিয়েলা পাপাদাকিস ও গুইলিয়াম সিজেরোনের পরিবেশনা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৫
ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে আইএসইউ গ্র্যান্ড প্রিক্স অব ফিগার স্কেটিং ট্রফি দে ফ্রান্স ২০১৬ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ইউক্রেনের প্রতিযোগী আলেজান্দ্রা নরাজারোভা ও ম্যাক্সিম নিকিতিনের মনোমুগ্ধকর বরফনৃত্য পরিবেশনা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৫
এক চাকার গাড়ি নিয়ে খেলায় মেতে উঠেছে শিশুটি। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জের সদর উপজেলার দীঘি গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
৬ / ১৫
ভারতীয় সাংবাদিক প্যাট্রিসিয়া মুখিম ও স্বাতী ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেন প্রথম আলোর নারী সাংবাদিকেরা। পরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। আজ প্রথম আলো কার্যালয়ে। ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৫
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিশেষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘...এবং বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়।শেষে প্রাচ্যনাটের পরিবেশনা। ছবি: সাইফুল ইসলাম
৮ / ১৫
প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাংবাদিকতার বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় দেশি-বিদেশি সাংবাদিকেরা । বক্তব্য দিচ্ছেন স্লোভেনিয়ার সাংবাদিক মাতুস কেরাসিমারিক। ছবি: জাহিদুল করিম
৯ / ১৫
প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাংবাদিকতার বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় দেশি-বিদেশি সাংবাদিকেরা । বক্তব্য দিচ্ছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার সাংবাদিক স্বাতী ভট্টাচার্য। ছবি: জাহিদুল করিম
১০ / ১৫
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিশেষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘...এবং বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৫
চট্টগ্রামে নগরের লালদীঘি মাঠে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে অন্তর্ভুক্ত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ছবি: সৌরভ দাশ
১২ / ১৫
নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মানববন্ধন করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। ছবি: সৌরভ দাশ
১৩ / ১৫
সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব শনিবার শুরু হয়েছে। চারদিনের এ উৎসবের জন্য প্রতিমায় রং করতে ব্যস্ত শিল্পীরা। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ১৫
কুমার নদে পানি কমায় ধরা পড়ছে মাছ। তাই বাড়ির পাশে নদে মাছ শিকার করছেন তাঁরা। ছবিটি শনিবার দুপুরে ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৫
বগুড়া শহরের আজ শনিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (বিআইআইটি) প্রতিষ্ঠান পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবিত শহরের আধুনিক যানজট নিরসন প্রবাহ পরিদর্শন করেন অতিথিরা। ছবি: সোয়েল রানা