এক ঝলক (১২ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
গাছে আগুনঝরা পলাশ ফুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শিল্পকলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ১৩
সন্ধ্যায় নীড়ে ফিরছে হাজারো স্টার্লিং পাখি। তাদের ঝাঁক মিলে তৈরি হয়েছে একটি অবয়ব। ছবিটি গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৩
বসন্ত উৎসবে একসঙ্গে ভোজে বসেছে গ্রামবাসী। ছবিটি গতকাল বৃহস্পতিবার চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝু এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৩
রঙিন বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎসবের উদ্বোধন। ছবি: সুমন ইউসুফ

৫ / ১৩
নার্সারিতে গাছের চারা বোনার জন্য মাটির পাত্র পোতা হচ্ছে। ছবিটি আজ শুক্রবার বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ১৩
বইমেলায় শিশুপ্রহরে আজ শুক্রবার  সিসিমপুরে আনন্দ করছে শিশুরা। ছবি: মনিরুল আলম

৭ / ১৩
বই কিনে আর তর সয় না। বাবার কাঁধে চড়েই নতুন বই দেখছে শিশুটি। ছবিটি আজ শুক্রবার একুশে বইমেলা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৮ / ১৩
শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙের সমাহার নিয়ে ধরা দিতে শুরু করেছে প্রকৃতিতে । সেই রঙের বাহারই দেখা যায় বসন্তে৷  তরুণেরা সাজবে ফুল দিয়ে তার​ই আভাস পাওয়া গেল রাজধানীর শাহবাগ মোড়ে৷ গতকাল শাহবাগে ফুলের মোড়ে তরুণীরা কিনছেন রঙিন সব ফুল৷ ছবি সাবিনা ​ইয়াসমিন৷

৯ / ১৩
গ্রিনল্যান্ড টেকনোলজিস লি: আয়োজনে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার সকালে শহীদ মিনারে পরিষ্কার কর্মসূচি পালিত হয়৷ ছবি সাবিনা ইয়াসমিন৷

১০ / ১৩
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার প্রবীর রায় চৌধুরী ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। ৩১ জানুয়ারি রওনা দিয়ে আজ শুক্রবার তিনি ঢাকায় পৌঁছান। ছবিটি দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ১৩
আজ শুক্রবার থেকে রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে শুরু হয়েছে বাংলাদেশ টি-শার্ট উৎসব ২০১৬। ছবি: আবদুস সালাম

১২ / ১৩
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘তলকুঠুরির গান’ গ্রন্থের জন্য বাংলার পাঠশালার আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ২০১৫ পেয়েছেন ওয়াসি আহমেদ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: আবদুস সালাম

১৩ / ১৩
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভের উদ্বোধন করা হয়। এতে বক্তব্য দেন ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক। ছবি: আবদুস সালাম