এক ঝলক (১২ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
সকালে খাবারের সন্ধানের বের হয়েছে ডাহুক পাখিটি। ছবিটি আজ রোববার খুলনার রূপসার দশগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ২৯
চার দিন আগে তাসলিমা বেগমের ছাগলের দুটি ছানা হয়েছে। তার মধ্যে একটি একটু দুর্বল। তাই তাকে কোলে নিয়ে বোতলে দুধ খাওয়াচ্ছেন তিনি। ছবিটি আজ রোববার খুলনার রূপসার দশগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২৯
ভালো করে দেখলে বোঝা যায় গাছের পাতায় বসে আছে চারটি বুলবুলি পাখি। ছবিটি গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরের মজলিশপুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৪ / ২৯
চীনের বেইজিংয়ে চান্দ্রবর্ষ উদযাপনকালে লণ্ঠন উৎসবে আলোকিত মোরগ। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৫ / ২৯
কাজাখস্তানে বার্ষিক শিকার প্রতিযোগিতার আগে মহড়াকালে বাজ পাখি নিয়ে এক শিকারি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৬ / ২৯
থাইল্যান্ডে বুদ্ধমূর্তির আঙুল ছুঁয়ে প্রার্থনা করছেন এক নারী। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ২৯
পাকিস্তানের করাচিতে শনিবার বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংস্কৃতিক পরিবেশনা শ্রীলঙ্কার নৌবাহিনীর সাংস্কৃতিক দলের। ছবি: রয়টার্স

৮ / ২৯
গত বছর বাস্তিল দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছিল ফ্রান্সের নিস শহর। ওই হামলার পর শনিবার প্রথমবারের মতো আয়োজন করা হয় ১৩৩তম নিস কার্নিভ্যাল। এবারের কার্নিভ্যালের রানি সিয়াম আগতদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি: রয়টার্স

৯ / ২৯
কাজাখস্তানে বার্ষিক শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে এক প্রতিযোগী তাঁর পোষা সোনালি ইগলটিকে শিকারে পাঠাচ্ছেন। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

১০ / ২৯
ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর এক নারী। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

১১ / ২৯
ফুলের চারা বিক্রি করে ক্যানসার আক্রান্তদের চিকিৎ​সায় গঠিত তহবিলে অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েছে এই খুদে শিক্ষার্থীরা। ছবিটি লিবিয়ার বেনগাজির ওকল্যান্ড স্কুল থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৯
যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেসে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া শিল্পীদের সম্মানে আয়োজিত পার্টিতে ছবির জন্য পোজ দিচ্ছেন অভিনেত্রী অ্যামি অ্যাডামস। ছবি: রয়টার্স

১৩ / ২৯
ব্রাজিলের এসপিরিতো সান্তোতে সাগরে ভাসছে মাছ ধরার নৌকা। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

১৪ / ২৯
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে লেবাননের বৈরুতের দোকানপাটগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন এক দম্পতি। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

১৫ / ২৯
সাবানের পানি দিয়ে বুদ্‌বুদ বানানোর খেলায় ব্যস্ত এক শিশু। ছবিটি শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুকুরের প্রদর্শনীর প্রতিযোগিতায় অংশ নেওয়া এক কুকুরের নৈপুণ্য প্রদর্শন। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

১৭ / ২৯
চীনের শানজি প্রদেশের জিয়ানে চলছে লণ্ঠন উৎ​সব। সেখানে এবারের চান্দ্রবর্ষের প্রতীক মোরগের আদলে বানানো লণ্ঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: রয়টার্স

১৮ / ২৯
রংপুর নগরের জেলা কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের বিভাজকে উঠে গেছে মালবাহী ট্রাক। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৯
ফুটেছে পলাশ ফুল। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৯
রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ছয়টি উপজেলার যোগাযোগ মাধ্যম নৌপথ। বরকল, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, জুড়াছড়ি ও বিলাইছড়ি উপজেলার লোকজন জেলা সদরে আসেন ইঞ্জিন নৌকাযোগে। ছবিটি আজ রোববার রাঙামাটি সদর উপজেলার দিগলী বাঁক এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ২৯
কেনিয়ার মুগুই কনজারভেনসিতে সড়কে দুই জিরাফ। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

২২ / ২৯
শ্রীলঙ্কার পুত্তালাম জেলায় কালপিটিয়ায় সাগরে ডলফিনের দল। ছবিটি আজ রোববার তোলা। কালাপিটিয়া ১৪টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ছবি: রয়টার্স

২৩ / ২৯
বেলারুশের গোমেল প্রদেশে আন্তর্জাতিক আলো উৎ​সবে আলোর খেলা দেখাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি

২৪ / ২৯
অতিরিক্ত টিউশন ও অন্যান্য ফি কমানোর  দাবিতে আজ রোববার সকালে অভিভাবকেরা বিয়াম স্কুলের সামনে মানববন্ধন করেন। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৯
প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো-ক্রাউন সিমেন্ট আয়োজিত ‘পরিবেশবান্ধব নির্মাণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিচ্ছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী (ডানে) ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক (বাঁয়ে)। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৯
রাজধানীর হাতিরঝিলে তৈরি হচ্ছে অত্যাধুনিক দৃষ্টিনন্দন ফোয়ারা। ফোয়ারা স্থাপনের কাজ প্রায় শেষ। এখন ফোয়ারাটি নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা হচ্ছে একটি সাব-স্টেশন। ছবিটি রোববার সকালে হাতিরঝিলের উলন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৯
সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। ছবি: আবদুস সালাম

২৮ / ২৯
২০১০ সালে রাজধানীর নিমতলীর নবাব কাটরা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক মানুষের মৃত্যু হয়। গত শনিবারও পুরোনো ঢাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরও এসব আবাসিক এলাকায় বহাল তবিয়তে টিকে আছে অনেক অননুমোদিত কারখানা। রোববার দুপুরে নবাব কাটরা রোডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম

২৯ / ২৯
শিমুলের আকর্ষণে ছুটে এসেছে টিয়া! এ ছবিটি সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন