এক ঝলক (১২ ফেব্রুয়ারি ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
দিন শেষের সূর্যের মতোই যেন অস্তগামী নিচ্ছে শীতকাল। আগামীকাল থেকে বসন্তের শুরু। কিছুদিন পরই বসন্তের ছোঁয়ায় পত্রপল্লবে ভরে উঠবে নিঃস্ব গাছটি। দলদলি চা-বাগান, সিলেট, ১২ ফেব্রুয়ারি, সিলেট। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
পয়লা ফাল্গুন উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাঙালিরা। ফুলের দোকান থেকে ফুলের তৈরি টায়রা কিনছেন এক তরুণী। জিরো পয়েন্ট, রাজশাহী, ১২ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম

৩ / ২৩
টার্কি বড় আকারের গৃহপালিত পাখি। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছয় মাসের মধ্যে টার্কি ডিম দেয়। ছয় মাসের মেয়ে টার্কির ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি। আর পুরুষগুলো প্রায় আট কেজি। আমাদের দেশে মুরগির মাংসের মতো করেই টার্কি রান্না করা হয়। গোকুল মধ্যপাড়া, সদর উপজেলা, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা

৪ / ২৩
ভেন্নার বীজ দিয়ে তেল তৈরি হয়। গ্রামের সড়কের ধারে দেখা যায় ভেন্না গাছ। ভেন্না গাছের ফুল দেখতে চমৎকার। শ্যামপুর, মেহেরপুর সদর, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ

৫ / ২৩
বইমেলায় ব্রেইল প্রকাশনা স্পর্শের স্টলে বই পড়ছেন কয়েকজন। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার

৬ / ২৩
বুনোফুলে বসেছে পতঙ্গ। সড়কের ধারে অবহেলা-অযত্নে ফোটে এমন ফুল। বগাদিয়া, কিশোরগঞ্জ, ১১ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ

৭ / ২৩
চলছে গণবিবাহ। এক কনেকে ঘিরে অন্য কনেদের মেহেদি রাঙা হাত। ভারতের আহমেদাবাদে একসঙ্গে ৭০ মুসলমান দম্পতির বিয়ে অনুষ্ঠিত হয়। আহমেদাবাদ, ভারত, ১১ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: রয়টার্স

৮ / ২৩
বসন্তের আবাহনে ফুটেছে শিমুল ফুল। লাল ফুলের প্রাচুর্যের মাঝে এক কাঠশালিক। তৈলকুপি বাজার, কুমিল্লা আদর্শ সদর, ১১ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: এমদাদুল হক

৯ / ২৩
চোখজুড়ানো কনকলতা ফুল। কনকলতা ফাল্গুনের ফুল। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: নীরব চৌধুরী

১০ / ২৩
হিন্দু সাধু। আসন্ন মহা শিবরাত্রি উৎসব উপলক্ষে এই বেশ। কাঠমান্ডু, নেপাল, ১১ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: এএফপি

১১ / ২৩
মাটি ছেয়ে আছে শীতে ঝরে পড়া শুকনো পাতায়। পাতার ভিড়ে খাবার খুঁজছে দুই শালিক। রমনা পার্ক, ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: আশরাফুল আলম

১২ / ২৩
চরাচরে দিনের শেষ আলোটুকু ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রণতিথা এলাকা থেকে গতকাল রোববার তোলা। ১১ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাজেদুল আলম।

১৩ / ২৩
ঊনবিংশ শতকের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন পুরোনো ঢাকার রূপলাল হাউস। দখলের কারণে এবং সংস্কারের অভাবে এই অনিন্দ্য নিদর্শনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শ্যামবাজার, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ

১৪ / ২৩
শেরপুরের লাল টমেটো। ঢাকার কারওয়ান বাজারে ৫ কেজি টমেটোর পাইকারি দাম ৫০ টাকা। কারওয়ান বাজার, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
বাংলাদেশ ফ্যাশনোলজি সামিটের র‍্যাম্পে কয়েকজন মডেল। বাংলাদেশে প্রথমবারের মতো এই সামিটের আয়োজন করা হলো। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৩
প্রকৃতিতে এখন ফাগুনের হাওয়া বইছে। ঋতুরাজ বসন্ত দোরগোড়ায়। নতুন পাতা দিয়ে সাজার অপেক্ষায় এই রুক্ষ মহিরুহ। যোগিবরাট, আলফাডাঙ্গা, ফরিদপুর, ১২ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৩
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একুশে বইমেলার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের এই মেলা। বরিশাল, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান

১৮ / ২৩
রাত পোহালেই বসন্ত। তার আগেই ফুটেছে পলাশ ফুল—পলাশ ছাড়া ফাল্গুন যে পরিপূর্ণতা পায় না। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৩
পয়লা ফাল্গুন উপলক্ষে বাঙালি রমণীরা ফুলের গয়না পরে থাকেন। পয়লা ফাল্গুনের আগের দিন সোমবার অনেকেই ভিড় করছেন ফুলের দোকানে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১২ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২৩
সবুজের মাঝে শুভ্র কসমস ফুল। কসমসের অন্য নাম মেক্সিকান এস্টার। খুলনা বিভাগীয় জাদুঘর প্রাঙ্গণ, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৩
এখন বোরো ধানের মৌসুম। যত দূর চোখ যায় বোরো ধানের খেত। খেতের ‘আইল’ ধরে হেঁটে চলেছেন এক কৃষক। বাংগাবাড়িয়া, মালিগাছা, পাবনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডসহ বিভিন্ন ঘটনার বিরোধিতা করে মানববন্ধন করেছে খুলনা মহানগর বিএনপি। এ সময় একজন পুলিশ সদস্যকে মানববন্ধনের ভিডিও করতে দেখা যায়। কেডি ঘোষ সড়ক, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

২৩ / ২৩
বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাসের ৭৫তম মুদ্রণ বইমেলায় এল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের হাতে ধরে। বইমেলা, ১২ ফেব্রুয়ারি, ঢাকা। ছবি: প্রথম আলো