এক ঝলক (১২ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
পর্তুগালে লিসবন ফ্যাশন উইকে গতকাল শুক্রবার নকশাকার ডেভিড ফেরেইরার নকশা করা পোশাকে একজন মডেলের পরিবেশনা। ছবি: রয়টার্স

২ / ২৭
বন্যার পানিতে তলিয়ে গেছে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উত্তরে ফ্রাঙ্কো দা রোচা শহরের সড়ক। এতে আটকা পড়েছে গাড়ি। ছবিটি গতকাল শুক্রবার তোলা: রয়টার্স

৩ / ২৭
বিশালদেহী এই এলিফ্যান্ট সিল অসুস্থ অবস্থায় পড়ে ছিল লিমা শহরের মিরাফ্লোরস সৈকতে। পরে এর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় সিলটিকে ঘিরে রাখেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা: রয়টার্স

৪ / ২৭
সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে থাকা আল-সালিহিন এলাকায় গতকাল শুক্রবার বিমান হামলার পর জীবিত ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালানো হয়। ছবি: রয়টার্স

৫ / ২৭
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শুক্রবার নদীর তিরে আয়োজিত বিশ্ব সাংস্কৃতিক উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: রয়টার্স

৬ / ২৭
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শুক্রবার বিশ্ব সাংস্কৃতিক উৎসবে এসে শিলাবৃষ্টির কবলে দুই নারী। ছবি: রয়টার্স

৭ / ২৭
প্যারিস সফরের দ্বিতীয় দিন সিটি হলে গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমাকে ফুল দিয়ে স্বাগত জানায় এক শিশু। ছবি: রয়টার্স

৮ / ২৭
প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। গাছে গাছে কচি নতুন পাতা। ব্যস্ত রাজধানীর সড়ক বিভাজনে থাকা গাছগুলোতেও এখন সবুজের আবাহন। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে খামারবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৭
চৈত্র মাসে পানি থাকে বলেই নাম হয়েছে চৈর্তার কোল। এই কোলকে পাখিদের নিরাপদ আশ্রয় ঘোষণা করেছেন স্থানীয়রা। তাই পাখিরা এখানে মনের আনন্দে নির্ভয়ে  ঘুরে বেড়ায়। ছবিটি গতকাল শুক্রবার সকালে ফরিদপুর সদরপুর উপজেলার ৩২ নম্বর ভাষানচর এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১০ / ২৭
সিলেট সদরের মইয়ারচর এলাকার অলি উল্লাহ। বয়স ৬০ বছর। বাঁশ দিয়ে নিজেই তৈরি করেন ঝাঁকা। সেই ঝাঁকা বিক্রি করেন সিলেট নগরে। বিক্রি শেষে সেই টাকা দিয়ে বাজার-সদাই করে বাড়ি ফিরবেন। ছবিটি গতকাল শুক্রবার সকালে শহরতলির তেমুখি এলাকা থেকে তোলা: আনিস মাহমুদ

১১ / ২৭
খেতে কাজ করতে যাওয়া আপনজনের জন্য বাড়ি থেকে সকালের খাবার নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চকভ্যালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৭
ঘুড়ি উড়ানোর আনন্দে মেতেছে দুই শিশু। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার দাড়িগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৭
ড্রামে পানি ভরে পোনা মাছ এনে পুকুরে ছাড়ার প্রস্তুতি চলছে। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৭
মাটির তৈজসপত্র বানানোর প্রধান উপকরণ বিশেষ ধরনের মাটি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৭
বসন্তে বুনো ফুলের রূপের বাহার। ছবিটি শনিবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তোলা: মো. সাদ্দাম হোসেন

১৬ / ২৭
পশ্চিম আ​কাশে মেঘের মাঝে ডুবে গিয়ে বিদায় নিচ্ছে সূর্য। ছবিটি খুলনার রায়েরমহল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় তোলা: সাদ্দাম হোসেন

১৭ / ২৭
আগে কৃষকেরা লাউ, মিষ্টি কুমড়া, শসার বীজ বপন করতেন। এখন তাঁরা নার্সারি থেকে এগুলোর উচ্চ ফলনশীল চারা কিনে জমিতে লাগান। চারা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৭
গাছে ধরেছে ডেওয়া ফল। ছবিটি মানিকগঞ্জের সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১৯ / ২৭
পানি কমেছে সিলেটের সুরমা নদীতে। তাই ঘাটে পড়ে আছে নৌকা। ছবিটি সিলেট সদরের টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৭
গাছে ওঠে বসে আছে এক মোরগ। ছবিটি মানিকগঞ্জের সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২১ / ২৭
নিজেদের জমিতে পাট শাক তুলছেন কৃষক দম্পতি। প্রতি আঁটি শাক বিক্রি করা হবে পাঁচ টাকা দরে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

২২ / ২৭
গাছে ফুটে আছে লাল রঙের ফুল। স্থানীয়রা এটাকে বলে বোতল ব্রাশ ফুল। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার শের শাহ রোড এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৩ / ২৭
বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ৬ মার্চ থেকে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি। এর অংশ হিসেবে আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে জিনডিয়ান হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৭
বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে আজ শনিবার বিকেলে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা’ এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়ালসড়কের ধাতব কাঠামোর নিচ দিয়ে এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
রাজধানীর চানখাঁরপুল এলাকার এশিয়াটিক সোসাইটির সামনের সড়ক ও ফুটপাতে এভাবেই রাখা আছে রিকশা-ভ্যান। পথচারীদের রাস্তা দিয়েই চলতে হচ্ছে। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
রাজধানীর বিভিন্ন স্থানে এভাবেই বিপজ্জনকভাবে ঝুলছে তারের জঞ্জাল। ছবিটি আজ শনিবার দুপুরে মগবাজার ওয়্যারলেস মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম