দোলপূর্ণিমা উপলক্ষে তরুণীদের রং খেলা। ছবিটি আজ রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
২ / ১৫
হোলি উৎসবে রং নিয়ে খেলায় মেতেছেন ভারতের কলকাতার কয়েক শিক্ষার্থী। ছবিটি আজ রোববার তোলা। ছবি: এএফপি
৩ / ১৫
চীনের তিয়েনামেন স্কয়ারে গ্রেট হলের সামনে সেলফি তুলছেন তিনজন হোটেল গাইড। ছবিটি আজ রোববারের। ছবি: রয়টার্স
৪ / ১৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পিকআপ ভ্যানে বহন করা মালের ওপর বসে আছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
৫ / ১৫
বিভিন্ন রঙের সুতা দিয়ে বিছানার চাদর বুনছেন এক ত্রিপুরা তরুণী। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের ১২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৫
হাতের তালুতে লাটিম ঘুরাচ্ছে এক কিশোর। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের আড়াইমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৫
নতুন ঘাস লাগানো হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়। আজ রোববার সকালে ছবিটি সংসদ ভবনের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৫
হোলি উৎসবে রং নিয়ে খেলায় মেতেছেন ভারতের কলকাতার কয়েক শিক্ষার্থী। ছবিটি আজ রোববার তোলা। ছবি: এএফপি
৯ / ১৫
১১ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ছবি: এএফপি
১০ / ১৫
মুম্বাইয়ে জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবিটি ১১ মার্চ তোলা। ছবি: এএফপি
১১ / ১৫
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে থাকা ভারতীয়রা বিশেষ করে তরুণ-তরুণীরা হলি উপলক্ষে রং নিয়ে খেলায় মেতে ওঠেন, ফাঁকে ফাঁকে সেলফিও তোলেন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স
নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো দুটি সাবমেরিন—বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে এক অনুষ্ঠানে চীন থেকে পাওয়া সাবমেরিন দুটির কমিশনিং করেন। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৫
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর নতুন কর্মকর্তারা আজ রোববার স্নাতক সমাপনী উপলক্ষে অনুষ্ঠানে নিজেদের মাথার ক্যাপ শূন্যে ছুড়ে আনন্দ প্রকাশ করেন। ছবিটি বাগুইও শহরের ফিলিপাইন মিলিটারি অ্যাকাডেমি থেকে তোলা। ছবি: রয়টার্স
১৫ / ১৫
খুলনার বয়রা কলেজ রোডে আজ রোববার ঈগল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় চালকের আসনে ছিলেন চালকের সহকারী। পুলিশ সহকারী চালককে হেফাজতে নেয়। ছবি: সাদ্দাম হোসেন