মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লা বস্তিতে রোববার দিবাগত রাতে আগুন লাগে। সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির হাজারো ঘর পুড়ে গেছে। ঢাকা, ১২ মার্চ। ছবি: সাজিদ হোসেন
৩ / ১২
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় পূর্ণ অধিবেশনের সময় গ্রেট হল অব পিপলের বাইরে এক অভ্যর্থনাকারী আরেকজনের ছবি তুলছেন। বেইজিং, চীন, ১১ মার্চ। ছবি: রয়টার্স
৪ / ১২
বসন্তে ফুটেছে কেতকী ফুল। এই ফুল সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসে ফোটে। সাধনাপুর বন ভাবনা কেন্দ্র এলাকা, রাঙামাটি, ১১ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
রাগবির ছয় জাতি চ্যাম্পিয়নশিপে ওয়েলস বনাম ইতালির খেলা দেখতে আসা এক খুদে ওয়েলস সমর্থক। কার্ডিফ, যুক্তরাজ্য, ১১ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ১২
ফিফা বিশ্বকাপ ট্রফি এখন সেনেগালে। এ উপলক্ষে সেনেগালের এক শিল্পী এমন বিচিত্র সাজে সেজেছেন। ডাকার, সেনেগাল, ১১ মার্চ। ছবি: এএফপি
পাটকাঠি-বোঝাই ইঞ্জিনচালিত নৌকা যাচ্ছে। বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় পাটকাঠি। কাঁঠালবাড়ি ঘাট, মাওয়া, মুন্সিগঞ্জ, সাম্প্রতিক ছবি। ছবি: ইমরান শিকদার
৯ / ১২
সুরমা নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। শেখঘাট এলাকা, সিলেট, ১২ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
বরিশালের নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে শিক্ষা উপকরণ মেলা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদ্যাপন উপলক্ষে এমন আয়োজন। স্টল ঘুরে দেখছে শিশুরা। বরিশাল, ১২ মার্চ। ছবি: সাইয়ান
১১ / ১২
ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে যাচ্ছেন একজন। আসামবস্তী সেতু এলাকা, রাঙামাটি, ১২ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১২
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের একাংশ। নেপাল, ১২ মার্চ। ছবি: রয়টার্স