এক ঝলক (১২ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
পানামা খাল দিয়ে চলছে বাণিজ্যিক জাহাজ। আগামী ২৬ জুন পানামার নতুন সম্প্রসারিত খালের উদ্বোধন করা হবে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি

২ / ১৫
ময়ূর মেলেছে পেখম। ছবিটি গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের প্লেবয় ম্যানসনের আঙিনা থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৫
পাকা পেঁপে খাচ্ছে এক বুলবুল পাখি। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ১৫
পথের ধারে বাহারি ঘাসফুল। ছবিটি গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ১৫
মানিকগঞ্জে কাঁচামরিচের ভালো ফলন হয়েছে। কার্টনে ভরা হচ্ছে মরিচ। ছবিটি সম্প্রতি শিবালয় উপজেলার বরঙ্গাইল হাট থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ১৫
৬৯ তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আগে ছবি তোলার আসরে হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৫
ছবির মানুষটিকে চেনা যায়! রাশিয়ার সোচিতে নাইট আইচ হকি লিগের জম্পেশ খেলায় অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিটি ১০ মে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৫
মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের চিত্র এটি। ফ্লাইওভারের এই জায়গাটি এখন ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার হচ্ছে। পাশাপাশি কেউ কেউ গরু-ছাগলও পালতে শুরু করেছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হলেও এই ফ্লাইওভারের নিচের সড়কটির চিত্রটি তথৈবচ! ছবিটি মেয়র হানিফ ফ্লাইওভার নিচের ফুলবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ১৫
জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে ছাত্রলীগ আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ১৫
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, পেট্রলবোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং জিহাদি বই-পত্রিকাসহ আটক করে র‍্যাব। আটকের পর আজ বৃহস্পতিবার তাঁদের র‍্যাব সদর দপ্তরে হাজির করা হয়। ছবি: মনিরুল আলম

১১ / ১৫
একাত্তরের ভয়ংকর খুনে বাহিনী আলবদরের নেতা ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় কার্যকরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। জামায়াতের ডাকা হরতালে রাজধানীতে যান চলাচলের এ ছবি আজ বেলা ১টার দিকে এয়ারপোর্ট রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ১৫
আবাসিক ভবনের ওপর থেকে সরানো হয়েছে বিলবোর্ড। কিন্তু সরানো হয়নি লোহার কাঠামোটি। অনেক ভবনের ছাদেই এগুলো ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। ঝড়ের আঘাতে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী উড়ালসড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ১৫
জামায়াতের ইসলামীর ডাকা হরতালেও রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ১৫
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘স্মার্টার সলিউশনস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ফিন কিডল্যান্ড। আজ বৃহস্পতিবার দুপুরে সেমিনারের আয়োজন করে ব্র্যাক ও কোপেনহেগেন কনসেনসাস। ছবি: আবদুস সালাম

১৫ / ১৫
রাজধানীর মহাখালীর স্কুল রোডে এভাবেই অনেক দিন থেকে পড়ে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন পাইপ। এতে করে সংকুচিত হয়ে পড়েছে সড়কটি। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম