এক ঝলক (১২ মে ২০২১)

১ / ১৩
সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে নিউমার্কেট এলাকার পদচারী–সেতুতে কেনাকাটা করতে আসা মানুষের ভিড়। মিরপুর সড়ক, ঢাকা, ১২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ১৩
বুধবার সকাল থেকেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পরিবহন পাচ্ছিলেন না যাত্রীরা। তাই ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপই ভরসা। এসব বাহনে কুমিল্লা পর্যন্ত ৪০০ থেকে ৬০০ টাকা ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের
ছবি: প্রথম আলো
৩ / ১৩
ঈদ সামনে রেখে চলছে নতুন টাকা কেনাবেচা। গুলিস্তান, ঢাকা, ১১ মে
ছবি: হাসান রাজা
৪ / ১৩
রূপসা নদীতে শিশুদের দুরন্তপনা। রূপসা খেয়াঘাট, খুলনা শহর, ১২ মে।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ। বাসও চলছে স্বাভাবিক সময়ের মতো। সড়কের কোথাও কোথাও যানজট হচ্ছে। মহাদেবপুর এলাকা, মানিকগঞ্জ, ১২ মে
ছবি: আব্দুল মোমিন
৬ / ১৩
শেষ মুহূর্তেও ঘরমুখী মানুষের ভিড় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে। দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায়, ১২ মে
ছবি: অজয় কুন্ডু
৭ / ১৩
ছোট্ট শিশুর জন্য টুপি কিনতে এসেছেন তাঁরা। অভিভাবকেরা মাস্ক পরলেও মাস্ক নেই শিশুর মুখে। রাজগঞ্জ, কুমিল্লা, ১২ মে
ছবি: এম সাদেক
৮ / ১৩
সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ৬ বছর হয়েছে বুধবার। ঘটনাস্থল সিলেট নগরের সুবিদবাজারের এলাকায় ‘অনন্ত, অনন্তকাল’ নামের দেয়ালচিত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেট, ১২ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৩
ঈদ উপলক্ষে রাজধানীর মার্কেটগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড়। নিউমার্কেট, ঢাকা, ১২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১০ / ১৩
ঈদে বাড়ি যাচ্ছেন তাঁরা। সঙ্গে আছে মোরগও। গুরুদাসপুর, নাটোর, ১২ মে
ছবি: আনিসুর রহমান
১১ / ১৩
ঈদের ছুটির আগে অনেকেই গিয়েছেন ব্যাংকে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা, ১২ মে
ছবি: হাসান রাজা
১২ / ১৩
ঈদের আগে বিভিন্ন উপজেলা থেকে কেনাকাটা করতে পাবনা শহরে এসেছে মানুষ। এতে শহর এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। খেয়াঘাট মোড়, পাবনা, ১২ মে
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৩
৩৬ জন যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম নগর থেকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট যাচ্ছিল। বিকেল চারটার দিকে মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে ঢালে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের সবাই বেঁচে গেছেন। চট্টগ্রাম, ১২ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস