আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বন্যার পানিতে গামছা দিয়ে মাছ ধরছে দুই শিশু। ছবিটি গতকাল শুক্রবার ফরিদপুর সদরের সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
২ / ১৪
গবাদি পশুর ঘাস নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার শৈলগাতি সেতু থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
নদীতে মাছ ধরছেন এক মৎস্যজীবী। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৪
পদচারী-সেতু ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে রাজধানীর ফার্মগেট মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাস্তার পাশে ফুটপাতে বিলবোর্ড অপসারণের সময় কেটে ফেলা পাইপটি বড় গর্ত হয়ে আছে দীর্ঘ দিন ধরে। এতে যে কোনো সময় পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। ছবিটি আজ শনিবার ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৭ / ১৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ শনিবার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি গণভবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৪
গ্রামীণ ঐতিহ্যবাহী ঢেঁকির চল এখন প্রায় উঠেই গেছে। তবে এখনো কোনো কোনো বাড়িতে দেখা মেলে ঢেঁকির। তালের পিঠা বানাতে চালের গুঁড়া করছেন এই নারীরা। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের হেলেঞ্চাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ১৪
জুমের ফসল বিক্রি করতে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় এসেছেন পাহাড়ি নারী-পুরুষ। অনেকেই বিক্রি শেষে শুঁটকি কিনতে দোকানে ভিড় করেছেন। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১০ / ১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১১ / ১৪
বিদ্যালয় ছুটির পর শিশুরা মেতেছে লাটিম খেলায়। লাটিম মাটিতে ছুড়ে তা আবার হাতের তালুতে নিয়ে ঘোরানোর প্রতিযোগিতা চলছে এদের মধ্যে। ছবিটি আজ শনিবার নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১২ / ১৪
ঈদ উপলক্ষে ফিটনেসবিহীন লঞ্চগুলো ঘষা-মাজা করে রং দেওয়ার কাজ চলছে। ছবিটি শনিবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর কাঠপট্টি-সংলগ্ন ডকইয়ার্ড থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১৩ / ১৪
প্রথম আলো-গ্রামীণফোন আয়োজিত সিলেট অঞ্চলের আই-জেন আঞ্চলিক ক্যাম্প ও প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেলফি তোলায় ব্যস্ত। ছবিটি সিলেট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৪ / ১৪
সামনে কোরবানির ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে বাড়বে বেচা-বিক্রি। এ কারণে পাল সম্প্রদায়ের লোকেরা মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে এখন। ছবিটি ফরিদপুর শহরের লক্ষ্মীপুর পালপাড়া এলাকা থেকে আজ শনিবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর