এক ঝলক (১৩ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় গতকাল বুধবার প্রেসিডেন্ট দানিয়েল ওরতেগা ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ফার্স্ট লেডি রোজারিও মুরিলোর সমর্থনে আয়োজিত শোভাযাত্রা শেষে পানি পান করছে একটি ছেলে। ছবি: রয়টার্স

২ / ২০
খাবারের খোঁজে ইট বিছানো রাস্তায় এক ঘুঘু। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২০
নিকারাগুয়ায় ক্ষুদ্র জাতিসত্ত্বা রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় দেশটির ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছে এক স্কুলছাত্রী। ছবিটি গতকাল বুধবার কাতারিনা শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২০
তিন পার্বত্য জেলায় পাঁচ বাঙালি সংগঠনের ডাকা হরতালে রাঙামাটি শহরে যান চলাচল নেই বললেই চলে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২০
নিচু জমিতে জমে থাকা পানিতে শাপলা ফুটেছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২০
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশাল নগরের জিলা স্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে মহড়ার আয়োজন করে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাইয়ান

৭ / ২০
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হওয়ার প্রতিবাদে রাঙামাটিতে হরতালের চিত্র। ছবিটি আজ বৃহস্পতিবার শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ২০
বৃহস্পতিবার সকালে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩-এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তর বাড্ডার দুটি গুদামে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সামগ্রী আটক করেন। ওই দুটি গুদামে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য ও প্রসাধনসামগ্রী মজুত করে পুনরায় বাজারজাত করা হয়। ছবি: আবদুস সালাম

৯ / ২০
অনেক অভিভাবক সড়ক পারাপারে নিজে তো ঝুঁকি নেনই, শিশুদেরও ঝুঁকিতে ফেলেন। পদচারী-সেতু ব্যবহার না করে শিশুদের সঙ্গে করে অনেকেই সড়ক বিভাজকের ফাঁক গলে সড়ক পার হন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২০
রাজধানীর মিরপুরের ‘সাংবাদিক আবাসিক এলাকা খাল’-এর সীমানা নির্ধারণ এবং একটি নামফলক স্থাপন করেই দায় সেরেছে ওয়াসা। প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনা ফেলা হচ্ছে খালটিতে, তা রোধে কোনো উদ্যোগ নেই। ছবিটি বৃহস্পতিবার দুপুরে কালসি সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২০
রাজধানীর মধ্য বাড্ডার প্রগতি সরণির একাংশের সড়কের ওপর এভাবেই প্রতিদিন আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সড়ক ও ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্গন্ধে টেকা দায়! সড়কে আবর্জনার স্তূপ পড়ে থাকায় যানজটও দেখা দেয়। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২০
রাজধানীতে বিকেলের দিকে ঘণ্টা খানেকের বৃষ্টিতে পানি জমে যায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে৷ ছবিটি বৃহস্পতিবার বিকেলে বাংলামোটর মোড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২০
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগমন উপলক্ষে শহরে সৌন্দর্যবর্ধনে লাগানো হচ্ছে অভিনন্দন লেখা ব্যানার৷ ছ​বিটি আজ বৃহস্পতিবার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ২০
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ উপলক্ষে সাজানো হচ্ছে গেট৷ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২০
বংশালে সড়কে ভারী মালামাল নিয়ে ভ্যান চলছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা৷ আজ বৃহস্পতিবার দুপুরে বংশাল রোড থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২০
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির ধারায় কলাবতীর রং যেন ফুটে উঠেছে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২০
যমুনা নদীর চর থেকে ঘাস কেটে নৌকায় ভরে ঘাটে এনেছেন কিষান-কিষানিরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২০
নিজের হাতে সাজিয়ে দিয়েছে আদরের পুতুলকে। তা নিয়ে খেলায় মেতেছে ওরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর তীরবর্তী পাইকপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২০
তেভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ইলা মিত্র স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। তেভাগা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুয়ায় আলোচনা সভার আগে দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে ইলা মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছবি: আনোয়ার হোসেন

২০ / ২০
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্প অঞ্চলের সংযোগ সড়কের কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা দুইটায় আনোয়ারা কালাবিবির দিঘির মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল