ধেয়ে আসছে ট্রেন। সময় বাঁচাতে এভাবে দৌড়ে ট্রেন লাইন পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন অনেক চলাচলকারী। মহাখালী রেল ক্রসিং, ১৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
২ / ৮
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ বাস করছে আশ্রয়শিবিরে। সেখানেই গোসল করানো হচ্ছে শিশুটিকে। ঠান্ডায় তার এমন প্রতিক্রিয়া। পালু, সেন্ট্রাল সুলাওয়েসি, ইন্দোনেশিয়া, ১২ অক্টোবর। ছবি: রয়টার্স
৩ / ৮
ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। বিয়ার ক্রিক ফেলিন সেন্টারে খাবার দেওয়া হচ্ছে সাইবেরীয় বনবিড়ালগুলোকে। পানামা সিটি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ১২ অক্টোবর। ছবি: রয়টার্স
৪ / ৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওহাইয়ো অঙ্গরাজ্যে গিয়েছেন। সেখানেই বিমানবন্দরে তাঁর ছবি তুলছেন এক নারী। সিনসিনাটি মিউনিসিপ্যাল লংকেন বিমানবন্দর, ওহাইয়ো, যুক্তরাষ্ট্র, ১২ অক্টোবর। ছবি: রয়টার্স
৫ / ৮
সেনাপ্রধানকে নিয়ে ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ধানমন্ডি, ১৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৬ / ৮
গাড়ির গ্লাসে লেগে আছে দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশের চুল। রাজধানীর সেতু ভবনের সামনে বেলা আড়াইটার দিকে ঢাকা মেট্রো-গ ২০-৯১৯৪ সিরিয়ালের এই গাড়িটির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয় এক ট্রাফিক পুলিশ। পরে পুলিশ গাড়িটি জব্দ করে। মহাখালী, ১৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার