এক ঝলক (১৩ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
লাবণ্যে ভরা ঘাসফুল। ছবিটি গতকাল সোমবার খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ৩০
কোস্টারিকার লা ক্যাপ্রিওয়ে মনের আনন্দে বেহালা বাজাচ্ছে শিশুটি। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩০
সাইকেলে করে শাপলা ফুল বিক্রি করছেন রবিউল। গতকাল সোমবার রংপুর শহরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৪ / ৩০
সড়ক বিভাজকের ওপর আপন মনে ফুটেছে ফুল। ছবিটি গতকাল সকালে খুলনার বয়রা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ৩০
জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়াচ্ছে কৃষাণ-কৃষাণী। ছবিটি গতকাল সোমবার ময়মনসিংহ সদর উপজেলার চর ভাবখালী গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৬ / ৩০
ফুলে ফুলে হাসি আর খেলা। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩০
বুনো ফল খাচ্ছে দুটি বুলবুলি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের কলেজগেট মন্ত্রিপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩০
সবুজ মাঠে লালশাকের সারি। ছবিটি আজ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাদেয়ালি গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩০
রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে এক শিশুকে নিয়ে বিপাকে দুই নারী। ছবিটি বেলা একটার দিকে শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ৩০
রাজধানীতে সকালের দিকে বৃষ্টির পর বিভিন্ন সড়কে যানজট লেগে যায়। ছবিটি বেলা একটার দিকে শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ৩০
বগুড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় র‍্যাব সদস্যদের মহড়া। ছবিটি আজ মঙ্গলবার শহরের চেলোপাড়া সর্বজনীন কালী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ৩০
কমতে শুরু করেছে হাওরের পানি। সেই পানি ভেঙে গরু চরাতে নিয়ে যাচ্ছেন দুই রাখাল। ছবিটি আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ৩০
মানিকগঞ্জ শহরের ভেতর এই খাল দিয়ে এক সময় চলত পাল তোলা নৌকা। দখল-দূষণের কারণে এখন এটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি আজ দুপুরে শহরের গঙ্গাধরপট্টি এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ প্রতিনিধি

১৪ / ৩০
দুদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার ভবনে পানি ঢুকে পড়েছে। উত্তর বাড্ডার একটি বেসরকারি স্কুলে পানি থই থই করছে। শ্রেণিকক্ষেও পানি ঢুকে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষকে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রেইনকোট ও জুতো পরে নিজের কেয়ারটেকারের সঙ্গে রাস্তায় বেড়াতে বেরিয়েছিল ছোট পপি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ৩০
গুলশান ১ নম্বর সার্কেলের দুটি সুপার শপে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় র‍্যাব ১-এর একটি দল। এ সময় বিপুল পরিমাণ অননুমোদিত প্রসাধন ও খাদ্য সামগ্রী জব্দ করে। পরে দোকানের মালিককে তিন লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আবদুস সালাম

১৭ / ৩০
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল নগরের মডেল স্কুল অ্যান্ড কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে মহড়ার আয়োজন করে। ছবি: সাইয়ান, বরিশাল

১৮ / ৩০
তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ১৩তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রচলিত রীতি অনুযায়ী নেচে-গেয়ে অতিথিদের বরণ করে নেন সাঁওতাল নারীরা। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কেন্দুয়ায় আজ মঙ্গলবার দুপুরে এ আয়োজন করা হয়। ছবি: আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ

১৯ / ৩০
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ২০১৫ ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ের ফাইনালে আজ মঙ্গলবার ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে ধোবাউরা উপজেলার মেয়েরা নান্দাইল উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২০ / ৩০
খাগড়াছড়ি গুইমারা উপজেলায় হাটবাজার বসার নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাই খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের ওপরে হাটবাজার বসায় ওই স্থানে যানজট লেগেই থাকে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও এলাকাবাসী। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২১ / ৩০
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের এসএম মালেহ রোডের সাহাপাড়া পূজামণ্ডপে আজ মঙ্গলবার সাজসজ্জার কাজ করা হচ্ছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২২ / ৩০
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের অফিস চত্বরে দুর্ঘটনায় উদ্ধার কাজের মহড়া প্রদর্শন করে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ৩০
পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনে প্রতিটি বিভাগে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় রংপুর নগরের প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে নগরের সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২৪ / ৩০
রাজধানীর দনিয়া, নয়াপাড়া এলাকার এই সড়কের ওপর ড্রেনের ময়লা ফেলে রাখা হয়েছে। বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে পুরো সড়কটি। পথচারীদের চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ৩০
মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে সারিবদ্ধভাবে এভাবে বাস পার্কিং করে সড়ক দখল করে রাখা হয়েছে। ছবিটি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা হয়েছে। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
ঢাকা নগরে পরিবহন সংকট দিন দিন বেড়েই চলছে। বাস উঠার জন্য এভাবেই প্রতিদিন যুদ্ধ করতে হয়। আর বিকেলে অফিস ছুটির পর অবস্থা হয় আরও করুন। ছবিটি ঢাকার ফার্মগেট এলাকা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তোলা হয়। ছবি: মনিরুল আলম

২৭ / ৩০
পরিবহন সংকটের কারণে প্রতিদিন বাস উঠার জন্য এভাবেই যুদ্ধ করতে হয় সাধারণ মানুষ, শিক্ষার্থী সবাইকে। স্কুল ছুটির পর মা ও মেয়ে বিআরটিসির বাসে এভাবেই ধাক্কাধাক্কি করে উঠছেন। ছবিটি ফার্মগেট এলাকা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৮ / ৩০
সকাল থেকেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকার শান্তিনগর এলাকায়। এতে ভোগান্তিতে পড়ে স্কুল ফেরত শিক্ষার্থীরা। কোনো কোনো শিক্ষার্থীকে স্বজনের কাঁধে চড়ে সড়ক পার হতে দেখা যায়। ছবিটি মঙ্গলবার দুপুরে শান্তিনগর মোড় এলাকা থেকে তোলা। ছবি-সাইফুল ইসলাম

২৯ / ৩০
বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় ঢাকার রাজারবাগ এলাকায়। রাজারবাগ পুলিশ লাইনের উত্তর গেটের সামনেই গর্তে পড়ে বিকল হয়ে যায় অনেক মোটরযান। ফ্লাইওভারের কাজে নিয়োজিত ক্রেন ব্যবহার করে সরানো হয় এসব মোটরযান। ছবি-সাইফুল ইসলাম

৩০ / ৩০
সকাল থেকেই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজারবাগ এলাকায়। রাজারবাগ পুলিশ লাইনের উত্তর গেটের সামনের গর্তে পড়ে আটকে যাওয়া রিকশা থেকে যাত্রীদের নামতে সহায়তা করছেন একজন শিক্ষার্থী। ছবি: সাইফুল ইসলাম