ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার একটি সৈকতে গতকাল শুক্রবার ভেসে আসা আহত এক ডলফিনকে ঠেলে সাগরে দেওয়ার চেষ্টা করছে একদল শিশু। ছবি: রয়টার্স
২ / ১৮
লন্ডনে ইকুয়েডর দূতাবাসে মানুষের একটি হাতের সঙ্গে খেলছে এক বিড়াল। সেই হাতটি কার? দূতাবাসে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ থাকছেন। তাঁর একটি বেড়ালও আছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
সবুজের বনে হলদে পাখি। আজ শনিবার ভোরে রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় পাখিটির দেখা মেলে। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
রাজধানীর আসাদগেট-সংলগ্ন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে আজ শনিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। ছবি: জাহিদুল করিম
৫ / ১৮
ধানের চারা রোপণের আগে জমিতে মই দিচ্ছেন কৃষক। ছবিটি গতকাল শুক্রবার পাবনার আটঘোরিয়া উপজেলার দেবত্তর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দিবসটিকে সামনে রেখে চলছে নানা আয়োজন। চলছে মহড়া। তেমনই মহড়ায় অংশ নেওয়া একজন নিজের সাজপোশাক ঠিক করে নিচ্ছেন। ছবিটি আজ কলকাতা থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৮
খুলনা নগরের খালিশপুর এলাকায় আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। ছবি: প্রথম আলো
৮ / ১৮
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি অভিযানের পর থেকেই মিরপুরের পল্লবী থানায় অধিকতর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৮
দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে সিলেটে আজ শনিবার সকালে সূর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে ‘সূর্যোদয় যুব সংঘ। ছবিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
রাজধানীর মিরপুরে বনফুল আদিবাসী কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাতে প্রতিবাদ জানাচ্ছে। ছবিটি আজ শনিবার সকাল দশটার দিকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
১১ / ১৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নির্ধারিত সময় চার ঘণ্টা বহাল রাখা ও অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে আজ শনিবার দুপুর ১২ টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
বন্যার পানি কমতে শুরু করেছে। খাল-বিলে আটকে থাকা বিভিন্ন মাছ শিকারে জেলেদের পাশাপাশি শৌখিন ব্যক্তিরাও মাছ ধরতে বাজার থেকে কিনে নিচ্ছেন মাছ ধরার বিশেষ ফাঁদ বা চাই। তাই বাজারে চাইয়ের চাহিদাও বেড়েছে অনেক। ছবিটি আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে তোলা। ছবি: রাশেদুল হক
১৩ / ১৮
আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা দুজনসহ পাঁচজন নিহত হন। তাঁদের স্মরণে দুর্ঘটনাস্থলের পাশে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আজ সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: আবদুল মোমিন
১৪ / ১৮
৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে আজ শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়। তাহমিদ গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৮
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে আজ শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১৬ / ১৮
রাজধানীর উত্তর বাসাবোয় বাসার ভেতর ভাইবোন খুনের ঘটনায় গ্রেপ্তার মা তানজিন রহমানকে আজ আদালতে হাজির করে পুলিশ। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৮
আজ রোববার নগরের এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লেখা হিস্ট্রি অব বাংলাদেশ: আ সাব-কন্টিনেন্টাল সিভিলাইজেশন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সোনিয়া নিশাত আমীন, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, লেখক আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আবদুল মমিন চৌধুরী। ছবি: মনিরুল আলম
১৮ / ১৮
রাজধানীর কারওয়ান বাজারে আগাম উঠেছে শীতের সবজি ফুলকপি। এই বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন