কেনিয়ায় রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি উচ্চ প্রযুক্তির এই জাহাজ। রোববার ইয়ার্ড ডেলিভারি কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবিটি আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে তোলা। ছবি: প্রথম আলো
২ / ২০
রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে আনা পুরুষ ঘড়িয়ালটিকে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানার পুকুরে ছাড়া হয়েছে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: শহীদুল ইসলাম
৩ / ২০
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি সব। এখন কলাগাছের ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে এই নারীকে। ছবিটি আজ রোববার সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মাঝিপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো
৪ / ২০
সুইজারল্যান্ডের জুরিখে ২৬ তম স্ট্রিট প্যারেড ড্যান্স মিউজিকে অংশ নেওয়া এক ব্যক্তি। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ২০
রাশিয়ার মস্কোয় এক শিল্পকলা উৎসবে মস্ত ছাতার নিচে দাঁড়িয়ে আছেন এক মডেল। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৬ / ২০
ঐতিহ্যবাহী নৃত্যের মহড়ায় অংশ নিয়েছে লোকজন। ছবিটি শনিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২০
কেনিয়ায় বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে দাঙ্গা পুলিশের তৎপরতা। ছবিটি শনিবার নাইরোবি থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ২০
তারেক মাসুদ ও মিশুক মুনীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনার সামনে শুভার্থীরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ২০
তারেক মাসুদ ও মিশুক মুনীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনায় শুভার্থীদের শ্রদ্ধা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ২০
চট্টগ্রাম নগরের নিমতল এলাকায় আজ রোববার কাভার্ড ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছে। ছবি: সৌরভ দাশ
১১ / ২০
বর্ষার পানিতে নতুন রূপ পেয়েছে বুড়িগঙ্গা। বছর জুড়ে কালো, দুর্গন্ধযুক্ত পানি এখন স্বচ্ছ। এ সুযোগে অনেকেই ঢুঁ মারছেন নদীতে। ছবিটি সম্প্রতি রাজধানীর বসিলার শহীদ বুদ্ধিজীবী সেতু থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ২০
দিনাজপুরে পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুর-ফুলবাড়ীর মহাসড়কের কাউগা থেকে পাঁচবাড়ী পর্যন্ত অংশ দিয়ে প্রবল বেগে পানি বইছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মোহাম্মদ আলী
১৩ / ২০
সুনামগঞ্জের আটটি উপজেলা বন্যা কবলিত। এসব উপজেলার প্রায় হাজার খানেক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: খলিল রহমান
১৪ / ২০
সিলেটে গত কয়েক দিনের বৃষ্টিতে বেড়েছে সুরমা নদীর পানি। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় নগরের বন্দরবাজার এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
সিলেট সার্কিট হাউস ও কিনব্রিজ এলাকায় সড়ক দখল করে এভাবেই রাখা হয় ট্রাক। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানীর সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ২০
বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান সেতুতে ফাটল দেখা দেওয়ায় বিকল্প একমুখী বেইলি সেতু স্থাপন করেছে সড়ক ও জনপদ বিভাগ। সড়কের একপাশ বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রোববার বিকেলে মহাস্থান বাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি: সোয়েল রানা
১৮ / ২০
তারেক মাসুদ ও মিশুক মুনীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে তারেক মাসুদের সমাধিস্থলে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে তারেক মাসুদ-মিশুক মুনীর চলচ্চিত্র সংসদ। ছবিটি রোববার ভাঙ্গা উপজেলা সদরের নুরপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৯ / ২০
চা-বাগানের গাছে বসে আছে একটি বানর। ছবিটি রোববার সিলেট শহরতলির আলী বাহার চা-বাগান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্রশিল্পী ঢালী আল মামুন। ছবি: সাইফুল ইসলাম