সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ নামে বিষাক্ত ছাই ব্যবহার করা হয়। নাকেমুখে সুরক্ষাবন্ধনী ছাড়াই সেই ছাইভর্তি বস্তা ট্রেন থেকে মাথায় করে ট্রাকে নিয়ে আসেন শ্রমিকেরা। স্বাস্থ্যঝুঁকি ও ফুসফুসজনিত রোগের আশঙ্কা নিয়ে এই কাজ করে যাচ্ছেন তাঁরা। জোড়াগেট, খুলনা, ১৩ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
ঠিক মাথার ওপরই পদচারী-সেতু। কিন্তু তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন এই তরুণ। একাধিক ছবি জোড়া দিয়ে তৈরি। রায়েরবাগ, কদমতলী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
৮ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে ঢুকে পড়েছে একটি বাস। এ কারণে মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
৯ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মোটরসাইকেলে তিন আরোহী। কারও মাথায়ই নেই হেলমেট। মাতুয়াইল, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: আবদুস সালাম
দুই বাসের মাঝখান দিয়ে অনেক কসরত করে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। শাহবাগ এলাকা, ঢাকা, ১৩ আগস্ট । ছবি: দীপু মালাকার
১৭ / ১৮
অফিস শেষ করে গণপরিবহনে করে ঘরে ফিরতে কর্মজীবী নারীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাংলামোটর, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
‘নিরাপদ সড়কের দাবিতে’ ছাত্র আন্দোলনের পর শেষ হতে যাচ্ছে ১০ দিনের ট্রাফিক সপ্তাহ। এরপরও সচেতন হয়নি অনেক পরিবহন কর্তৃপক্ষ। সিটিং সার্ভিস কিংবা গেটলকের নাম করে গাদাগাদি করে ধারণক্ষমতার বেশি যাত্রী নিচ্ছে অনেকেই। যাত্রাবাড়ী, ঢাকা, ১৩ আগস্ট। ছবি: দীপু মালাকার