এক ঝলক (১৩ আগস্ট,২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বারান্দায় করোনা রোগীদের চিকিৎসা চলছে। চাঁদপুর, ১২ আগস্ট
ছবি: আলম পলাশ
২ / ১১
করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে স্কুল। তবে উন্মুক্ত স্কুলপ্রাঙ্গণ। বৃষ্টিভেজা প্রাঙ্গণে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১১
জলাশয়ে ফুটেছে শাপলা। তা তুলে মনের আনন্দে বাড়ি ফিরছে তিন শিশু। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ১৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
অক্সিজেনের সিলিন্ডার করোনা ইউনিটে নেওয়া হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ১৩ আগস্ট
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১১
বিধিনিষেধে দীর্ঘদিন বন্ধ জেলার আদালত। ফাঁকা ও নীরব স্থান পেয়ে আদালত চত্বরের বড় একটি গাছের কোটরে বাসা বেঁধেছে দুটি খুঁড়ুলে প্যাঁচা (Spotted Owlet)। মাংসাশী এ পাখি সাধারণত নিশাচর। তবে বাদলাদিনে অনেক সময় সকাল বা বিকেলে বের হয় খাবারের সন্ধানে। শিকারে বের হয়ে গাছের ডালে বসে আনমনে বৃষ্টিতে ভিজছে প্যাঁচা দুটি। জেলাপাড়া, পাবনা, ১৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৬ / ১১
খুলনা কেব্‌ল ফ্যাক্টরিতে কাজ করেন শেখ বাছের। বাড়তি আয়ের জন্য বর্গা নেওয়া চার বিঘা জমিতে লাগিয়েছেন আমন ধান। চারা ধানগাছে ডিএপি, জিপসাম, পটাশ ও সালফার—চার রকম সারের মিশ্রণ ছিটিয়ে দিচ্ছেন। শিরোমনি, খুলনা, ১৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
জলাশয়ের পানিতে পাটগাছ পচিয়ে সেগুলো থেকে আঁশ সংগ্রহ করছেন কৃষক। এগুলো রোদে শুকিয়ে পাওয়া যাবে সোনালি আঁশ। বাঘিয়া, কাপাসিয়া, গাজীপুর। ১৩ আগস্ট ২০২১
ছবি: সাদিক মৃধা
৮ / ১১
কক্সবাজার সমুদ্রসৈকত লোকজনের জন্য উন্মুক্ত হচ্ছে ১৯ আগস্ট। এর আগেই সেখানে লোকসমাগম শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুরে, হিমছড়ি সৈকতে
ছবি: প্রথম আলো
৯ / ১১
সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টি। বাজারে প্রয়োজনীয় পণ্য কিনতে আসা লোকজন বৃষ্টিতে ভিজে জবুথবু। বৃষ্টির বিড়ম্বনায় অনেকেই দ্রুত বাড়িতে ফেরেন। রাঙামাটি শহরের বনরুপা কাঁচাবাজারে শুক্রবার সকালে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১১
ফেরিতে ভারী যানবাহন বহন না করার ঘোষণা দেওয়ার পরও পারাপারের অপেক্ষায় এখনো ঘাটের টার্মিনালে অপেক্ষা করছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। শুক্রবার বেলা একটায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো
১১ / ১১
মালামাল পরিবহনের জন্য বাজারে অপেক্ষা করছে ঘোড়ার গাড়িগুলো। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীর চর রৌহা বাজার থেকে ছবিটি তোলা হয়
ছবি: শফিকুল ইসলাম