রাজশাহী নগরের নানা ওয়ার্ডে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। নগরের কেন্দ্রগুলোয় টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি কাউকে। শালবাগান নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৮ নম্বর ওয়ার্ড, রাজশাহী, ১৪ আগস্টছবি: শহীদুল ইসলাম
২ / ১৫
কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চলছে। বাসের চালক থেকে শুরু করে যাত্রী—কারও মুখে দেখা যায়নি মাস্ক। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট, রাজবাড়ী, ১৪ আগস্টছবি: এম রাশেদুল হক
৩ / ১৫
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন আক্রান্ত ব্যক্তিরা। হাসপাতালটি সাধারণ রোগীদের সঙ্গেও চিকিৎসা নিতে দেখা যায় অনেক ডেঙ্গু রোগীকে। মিটফোর্ড, ঢাকা, ১৩ আগস্টছবি: দীপু মালাকার
৪ / ১৫
বিধিনিষেধ শেষে খুলেছে দোকানপাট। রাজধানীর নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে মানুষের ভিড়। ঢাকা, ১৩ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৫
মেরামতের জন্য ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের পুরোনো অংশ। স্ট্যান্ড রোড, চট্টগ্রাম, ১৩ আগস্টছবি: জুয়েল শীল
৬ / ১৫
লবণ পরিশোধনে ব্যস্ত শ্রমিকেরা। শুকানোর পর আয়োডিন মিশিয়ে এসব লবণ বাজারজাত করা হবে। নিতাইগঞ্জের ডালপট্টি এলাকা, নারায়ণগঞ্জ, ১২ আগস্টছবি: দিনার মাহমুদ
৭ / ১৫
আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শোভাবর্ধণের কাজ করছে রংপুর সিটি করপোরেশন। জিলা স্কুল মোড়, রংপুর, ১৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
সাপ্তাহিক হাটে বিভিন্ন ফসলের সঙ্গে ডিঙি নৌকাটিও বিক্রির জন্য ইঞ্জিন বোটে তুলে নিয়ে যাচ্ছেন বিক্রেতা। বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ডিঙি নৌকা। এ আকারের একটি ডিঙি নৌকা ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ১৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৫
ওএমএস ট্রাকের সেল থেকে পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়। মোহাম্মদপুর, ঢাকা, ১৪ আগস্টছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৫
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাগ্রহীতাদের এমন চিত্র এখন প্রতিদিনকার। টিকার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন মানুষ। সিলেট, ১৪ আগস্টছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
ঘাঘট নদে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। লক্ষ্মণপাড়া, রংপুর, ১৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
১২ / ১৫
আজ শনিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার রিফিলের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। হাসপাতালের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় রেড ক্রিসেন্ট ও হাসপাতালের কর্মীরা সব অক্সিজেন সিলিন্ডার বাইরে নিয়ে আসেন। কুমিল্লা, ১৪ আগস্টছবি: এম সাদেক
১৩ / ১৫
অসুস্থ মা ফয়জুন্নেসাকে রূপগঞ্জ থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের করোনা বিভাগে নিয়ে আসেন ছেলে ছাত্তার সুমন। ঢাকা, ১৪ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৫
ঢাকায় ফিরছেন মানুষ। স্বাস্থ্যবিধি মানতে অনেকেই ছিলেন উদাসীন। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৪ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৫
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে রাজধানীর সড়কে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। বিজয় সরণি, ঢাকা, ১৪ আগস্টছবি: সাজিদ হোসেন