এক ঝলক (১৩ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
ছোট গ্রাম, ছোট নালা, ছোট ছোট ঘর, এরই মধ্যে দিগন্ত–ছোঁয়া সবুজ খেতের প্রাচুর্য। ছবিটি গতকাল মঙ্গলবার পাবনার ভাঙ্গুরা উপজেলার ভেড়ামারা গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ৩০
থাইল্যান্ডে নববর্ষবরণে সংক্রান উৎসবের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সিডনিতে ট্যারোঙ্গা চিড়িয়াখানায় এশীয় হাতি সাজানো হয়েছে। ছবিটি আজ সিডনি থেকে তোলা: রয়টার্স

৩ / ৩০
থাইল্যান্ডের নববর্ষ উপলক্ষে সিডনিতে উদ্‌যাপন করা হচ্ছে সংক্রান অনুষ্ঠান। সাজানো হয় হয়েছে হাতি। ট্যারোঙ্গা চিড়িয়াখানার পাঁচ বছর বয়সী এশিয়ান হাতির নাম টুকটা। ছবি: রয়টার্স

৪ / ৩০
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট উইলিয়াম দাতব্য কাজে অংশ নিতে ভারত সফর করছেন। গতকাল তাঁরা আসাম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় পার্ক ঘুরতে যান। তাঁদের স্বাগত জানাতে কাজিরাঙ্গা পর্যটক ভবনে বিহু নৃত্য পরিবেশন করা হয়। সেখানে এক শিশু নৃত্যশিল্পীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন প্রিন্স। ছবি: রয়টার্স

৫ / ৩০
আসামে বিহু নৃত্যশিল্পীদের গয়না দেখছেন কেট উইলিয়াম। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী দাতব্য কাজে অংশ নিতে বর্তমানে ভারত সফর করছেন। ছবিটি গতকালের: রয়টার্স

৬ / ৩০
বাংলা নববর্ষ ১৪২৩-এর বিশেষ আয়োজন ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক আলপনা উৎসবের মোড়ক উন্মোচিত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জিএম (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ, এশিয়াটিকের চেয়ারম্যান এবং এশিয়াটিক থ্রিসিক্সটি-এর সিইও আলী যাকের, এশিয়াটিক ইএক্সপির জিএম ফারুক আহমেদ এবং প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।

৭ / ৩০
পয়লা বৈশাখ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা গণেশ পূজা করেন। এ সময়ে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় কাটান শিল্পীরা। ছবিটি আজ বুধবার নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৮ / ৩০
বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৯ / ৩০
বৈন্যাগাছে ফুটেছে বাহারি ফুল। ছবিটি গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১০ / ৩০
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধে সড়কে চলছে শ্রমিকদের হাতে লাঠি নিয়ে মহড়া। ছবিটি আজ বুধবার খুলনার নতুন রাস্তা মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ৩০
রাত পোহালেই পয়লা বৈশাখ। এখন পুরান ঢাকার তাঁতি বাজারের গয়নার ব্যবসায়ীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। অনেকেই খুলে বসেছেন নতুন হালখাতা। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ৩০
প্রখর রৌদ্রে উদ্ভাসিত মাধবীলতা ফুল। ছবিটি বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩০
বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের বিচারসহ তনু হত্যা এবং অন্যান্য ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার দুপুরে মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। ছবি: আবদুস সালাম

১৪ / ৩০
চৈত্রসংক্রান্তি উপলক্ষে পুরোনো ঢাকার বাসিন্দাদের বিশেষ আয়োজন থাকে। এদিন খাবার তালিকায়ও যোগ হয় বাড়তি অনুষঙ্গ। ছবিটি বুধবার দুপুরে তাঁতি বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ৩০
শহরের বাইরেও বিভিন্ন জায়গাতে চলছে মেলার প্রস্তুতি। বিক্রেতারা রং-বেরঙের চরকা বানাচ্ছে মেলাতে বিক্রির জন্য। ছবিটি আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: সাইয়ান

১৬ / ৩০
১৪২২ সালকে বিদায় জানাতে আজ বুধবার কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। ছবি: এম সাদেক

১৭ / ৩০
বাংলা নববর্ষ উদ্‌যাপনে আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ৩০
চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে শহরে-গ্রামে মেলা বসে। সেখানে বিক্রির জন্য বানানো ঝুড়ি, থলে, কলমদানি, জগ ও পানের ডাবরি বাসের ছাদে তোলা হচ্ছে। ছবিটি বুধবার সকালে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ৩০
পয়লা বৈশাখের ভোর থেকেই শুরু হবে নানা আয়োজন। রংপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে বৈশাখবরণের প্রস্তুতি। গ্রাম-বাংলার আবহ ফুটিয়ে তুলতে ব্যস্ত খুদে শিল্পীরা। ছবিটি বুধবার সকালে রংপুর জিলা স্কুলের মাঠ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২০ / ৩০
পাহাড়ি মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব উদ্‌যাপন উপলক্ষে পানি খেলার আয়োজন করে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদ। পানি খেলায় মেতে উঠেছেন তরুণ-তরুণীরা। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২১ / ৩০
রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এ উৎসবের প্রস্তুতি নিয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাটাচ্ছে ব্যস্ত সময়। ছবিটি বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ৩০
চলছে বর্ষবরণের প্রস্তুতি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রং তুলি আর্ট একাডেমির শিক্ষার্থীরা বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট সড়কে আঁকছেন আলপনা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: এ বি সফিউল আলম

২৩ / ৩০
রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব আয়োজন করেছে তিন দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। আজ বুধবার উদ্বোধনী দিনে নাগরদোলায় উঠার সারি শিশুদের। ছবি: আশরাফুল আলম

২৪ / ৩০
নাগরদোলায় ওঠা মেয়েকে ভরসা দিচ্ছেন মা। ছবিটি বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩০
মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি পুতুল শিশুদের দেখাচ্ছেন মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে আজ বুধবার  তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ৩০
ছোট শিশুকে বৈশাখের বর্ণিল মুখোশ দেখাচ্ছেন বাবা। ছবিটি বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। ছবিটি বুধবার সন্ধ্যায় তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩০
সারা দেশে নিরাপদ উৎসব উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করাসহ খুনি-ধর্ষক-যৌন সন্ত্রাসী চক্রকে রুখে দাঁড়ানোর দাবিতে নারী সংহতি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৩০
চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব আশ্রম কমিটি শাঁখারি বাজার ঢাকার উদ্যোগে পুরান ঢাকার পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম

৩০ / ৩০