এক ঝলক (১৩ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বাবা-ছেলের ভালোবাসা। তামিম ইকবালের বুকে শিশুপুত্র আরহাম ইকবাল। ক্রিকেটার তামিমের টুইটার পেজ থেকে আজ ১৩ এপ্রিল ছবিটি নেওয়া।

২ / ১৩
পয়লা বৈশাখকে সামনে রেখে কয়েক দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রবেশমুখে আঁকা দেয়াল চিত্রগুলো মঙ্গলবার রাতে মবিল দিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। কালো আবরণে ঢাকা দেয়ালচিত্রগুলো প্রতিবাদের ভাষা হিসেবে সেভাবেই রেখে দেওয়া হয়েছে। পাশের দেয়ালে আজ বৃহস্পতিবার সকাল থেকে এঁকে চলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ

৩ / ১৩
প্রচণ্ড দাবদাহে হাঁপিয়ে উঠেছে ফিঙে পাখিটি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের টিলাগর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ১৩
এই নারী গরিলাটির আজ ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তাকে খেতে দেওয়া হয়েছে নানা ধরনের ফল ও সবজি। ছবিটি বার্লিনের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ১৩
পদ্মা নদীতে নাইতে এসে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ১৩
ডোঙায় চড়ে পদ্মা নদীতে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ১৩
নববর্ষ উপলক্ষে পটুয়াখালীর বাউফলের পালপাড়ার কারিগরেরা মাটির পাত্রে নতুন নকশা করেছেন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এবিএম মিজানুর রহমান

৮ / ১৩
পিরোজপুরের খলিশাখালী গ্রামে গড়ে ওঠা মাল্টা বাগানের সড়কের ধারে ফুটেছে লাল টুকটুকে গোলাপ। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৯ / ১৩
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের নেতৃত্বে আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরে ‘পরিচ্ছন্ন দিনাজপুর গড়ুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন’ ব্যানারে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ছবি: মোহাম্মদ আলী

১০ / ১৩
বাংলাদেশে রবীন্দ্রনাথ শিরোনামে সুরের ধারার বর্ষবিদায় ১৪২৩ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীয় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ১৩
চট্টগ্রামে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ নগরের ডিসি হিলে দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে বিদায় জানানো হয় বাংলা নববর্ষ ১৪২৩ সনকে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

১২ / ১৩
বাংলা বর্ষবরণে হালখাতা উদ্‌যাপনের অনুষঙ্গ লাল মলাটের টালি খাতার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি নগরীর তাঁতিবাজার এলাকা থেকে বৃহস্পতিবার তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ১৩
ময়মনসিংহে বাংলা বর্ষের বিদায় উপলক্ষে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ উদীচী শিল্পীগোষ্ঠী। এতে আলোকময় নাহা সংগীত বিদ্যায়তনের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের রাধাসুন্দরী বিদ্যালয় থেকে তোলা। ছবি: জগলুল পাশা