এক ঝলক (১৩ এপ্রিল ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে কুমিল্লা নগরের টাউন হল মাঠে বসেছে মেলা। মেলায় বিভিন্ন খাদ্যপণ্য সাজিয়ে বসেছেন দোকানিরা। অনেকেই সেসব পণ্য কিনতে আসছেন। মেলায় পাওয়া যাচ্ছে কাঁঠালকুশি, কদমা, তিল্লাই ইত্যাদি। কুমিল্লা, ১৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক

২ / ২১
বাংলা নববর্ষ উপলক্ষে ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আয়োজনে জেলার কোর্ট চত্বরে বসছে বৈশাখী মেলা। মেলার আয়োজনে ব্যস্ত শ্রমিকেরা। ফরিদপুর, ১৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৩ / ২১
পার্কে ফুটেছে কমলা রুদ্র পলাশ। এ ফুলের আদি নিবাস পশ্চিম আফ্রিকা। ফুলটির ইংরেজি নাম আফ্রিকান টিউলিপ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১২ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২১
লাল ফুলে ছেয়ে গেছে কৃষ্ণচূড়াগাছ। কিছুদিন আগে পত্র-পল্লবহীন ছিল গাছটি। সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর, ফরিদপুর, ১৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৫ / ২১
বকফুল শুধু দেখতেই সুন্দর নয়, উপাদেয় খাবার হিসেবে সমাদৃত। পূর্ব আলিয়াবাদ, ফরিদপুর সদর, ১২ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৬ / ২১
শিমুলের ফল ফেটে বেরিয়ে পড়েছে তুলা। তৈলকুপি বাজার, কুমিল্লা আদর্শ সদর, ১২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

৭ / ২১
চুপটি করে বসে আছে সিপাহি বুলবুলি। এই পাখি পাইকনোনোটিডি পরিবারের অন্তর্গত। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

৮ / ২১
লিচুগাছে মুকুল দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যে এই মুকুল বড় হবে। রাজারহাট মহল্লা, পিরোজপুর সদর, ১৩ এপ্রিল। ছবি: এ কে এম ফয়সাল

৯ / ২১
পয়লা বৈশাখের উৎসবে নিজেকে রাঙাতে নতুন পোশাক কিনছেন অনেকে। চট্টগ্রামের প্রবর্তক এলাকার একটি বিপণিবিতানে ক্রেতারা পোশাক পছন্দ করছেন। চট্টগ্রাম, ১২ এপ্রিল। ছবি: জুয়েল শীল

১০ / ২১
বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুতি বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের। শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে চলছে বিভিন্ন উপকরণ তৈরি ও রং করার কাজ। বগুড়া, ১২ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১১ / ২১
পয়লা বৈশাখ উপলক্ষে হাতে মেহেদি উৎসবের আয়োজন করেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগ। শিক্ষার্থীরা একে অপরের হাত মেহেদিতে রাঙিয়ে দিচ্ছেন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১২ / ২১
গামলায় পানি ভরে তা রোদে রেখে গরম করেছেন এক মা। পরে সেই পানিতে সন্তানকে গোসল করাচ্ছেন তিনি। অনেক গ্রামে এভাবেই শিশুদের গোসল করানো হয়। বৈষ্ণব পাড়া, সংরাইশ, কুমিল্লা, ১২ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১৩ / ২১
বাজারে উঠেছে তরমুজ। চৈত্রের দাবদাহে বেড়েছে তরমুজের চাহিদা। হাজী শরীয়তুল্লাহ বাজার, ফরিদপুর, ১৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২১
মাঠভরা পাকা বোরো ধান। ধান কাটছেন দুই ভাই—শেখ শামসুল ইসলাম ও শেখ রফিকুল ইসলাম। অন্যের জমিতে দৈনিক ৪০০ টাকা মজুরিতে তাঁরা কাজ করছেন। আগে খুলনার মহসিন জুট মিলে কাজ করতেন তাঁরা। ২০১৪ সালে মিলটি বন্ধ হয়ে যায়। এখন তাঁরা দিনমজুর। শিরোমনি দক্ষিণ পাড়া এলাকা, খুলনা, ১৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ২১
চৈত্রসংক্রান্তিতে পুরান ঢাকায় সনাতন হিন্দুধর্মাবলম্বীরা ‘হাজরা পূজা’র আয়োজন করে থাকে। পথশিল্পীরা শিব-পার্বতী সেজে, নেচে-গেয়ে পূজার জন্য অর্থ সংগ্রহ করছেন। শাঁখারী বাজার, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৬ / ২১
ভেজা শরীর বাতাসে শুকিয়ে নিচ্ছে দোয়েলটি। একটু আগেই নদীতে ডুব দিয়ে এসেছে পাখিটি। শিরোমনি এলাকা, খুলনা, ১৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২১
পয়লা বৈশাখের প্রথম প্রহরে রমনার বটমূলে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। এর আগে গানের অনুশীলন করছে ছায়ানটের শিক্ষার্থীরা। রমনা, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

১৮ / ২১
মঙ্গল শোভাযাত্রার জন্য সূর্যের প্রতীকী কাঠামো তৈরির কাজ প্রায় শেষ। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৯ / ২১
বগুড়ার খোলাস গ্রাম এখন খেলনার গ্রাম হিসেবে পরিচিত। নববর্ষে এই গ্রামের ব্যস্ততা বেড়ে যায়। কাঠ, বাঁশ আর কাগজ দিয়ে তৈরি শিশুদের টমটম গাড়ি বা টরটরি খেলনা রং করতে ব্যস্ত এক শিশুও। দুপচাঁচিয়া, বগুড়া, সাম্প্রতিক ছবি। ছবি: সোয়েল রানা

২০ / ২১
জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শহর পরিষ্কার করেছেন হাজার হাজার নাগরিক। গিনেস রেকর্ড গড়ার দাবি করেছে ডিএসসিসি। পীর ইয়ামেনী মার্কেট এলাকা, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

২১ / ২১
‘পয়লা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ এই স্লোগান নিয়ে চট্টগ্রাম নগরের ডিসি হিলে শুরু হয়েছে দুই দিনের বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে পাহাড়ি নৃত্য পরিবশেন করছেন তরুণ-তরুণীরা। চট্টগ্রাম, ১৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল