এক ঝলক (১৩ এপ্রিল, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার কোনো প্রস্তুতি নেই রমনার বটমূলে। করোনাভাইরাস প্রতিরোধে এবার পালিত হচ্ছে না নববর্ষের উৎসব। ঢাকা ১৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম

২ / ২০
চৈত্র সংক্রান্তির দিনে স্থানীয়েরা দোকানের সামনে বসে অলস সময় পার করছেন। সারাদেশে চলমান করোনা পরিস্থিতিতে পুরান ঢাকাতেও সব দোকানপাট বন্ধ। তাই কাল পয়লা বৈশাখ হওয়া স্বত্বেও কেউ করতে পারছে না হালখাতা। কোতয়ালী রোড, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৩ / ২০
রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে দাফনকারীর ব্যবহৃত পিপিইসহ সুরক্ষা সামগ্রী রোদে শুকানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অসচেতনতায় তার পাশ দিয়েই অবাধে খেলা করছে শিশুরা। ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৪ / ২০
করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সহমর্মিতা নামের একটি সংগঠনের কর্মীরা। মোহাম্মদপুর, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৫ / ২০
আকাশে উড়ছে মুক্ত বিহঙ্গ। কারওয়ান বাজার, ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন

৬ / ২০
১০ টাকার চাল কিনতে তিন থেকে চার ঘণ্টা চৈত্রের কড়া রোদে দাঁড়িয়ে আছে পশ্চিম মাদার বাড়ির বাসিন্দারা। নেই কোনো সামাজিক দূরত্ব।একেকজন চাল কিনতে পারবে ৫ কেজি। অনেকক্ষণ কড়া রোদে লাইনে দাঁড়ানোর কারণে পানি পান করছেন এক নারী। মাদারবাড়ি ডিটি লেইন, চট্টগ্রাম, ১৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল

৭ / ২০
ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার দিচ্ছেন বাংলাদেশ অ্যানিমেল লাভারস সংগঠনের এক সদস্য। গতকাল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।  ছবি: সুমন ইউসুফ

৮ / ২০
করোনার এই প্রাদুর্ভাবে ঝুঁকি নিয়ে কাজ করছেন হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা। গতকাল বিকেলে ঢাকা মেডিকেলের সামনে।  ছবি : সাইফুল ইসলাম

৯ / ২০
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরত্ব বজায় রেখে ওষুধ বিক্রি করছেন বিক্রেতা। গতকাল বরগুনা শহরের বাজার সড়কে।  ছবি: মোহাম্মদ রফিক

১০ / ২০
চীনের উহান শহরে করোনাভাইরাস ঠেকাতে ৭৬ দিনের লকডাউন প্রত্যাহার করা হয় গত বুধবার। ওই দিন থেকেই সেখানে বিয়ের হিড়িক পড়ে। গতকাল বিয়ের পর বর ও কনে ছবি তোলার জন্য পোজ দেন। কর্মীরা কনের পোশাক ঠিক করে দিচ্ছেন।  ছবি: রয়টার্স

১১ / ২০
পয়লা বৈশাখ উপলক্ষ্যে তাঁতী বাজার এলাকায় মাটির তৈরী পন্য নিয়ে এসেছেন কামরাঙ্গীর চরের আব্দুল জলিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পুরান ঢাকার কোন দোকানদার এবার হালখাতা করছে না। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র দুটি পাত্র বিক্রী হয়েছে। ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১২ / ২০
করোনা সংক্রমণ থেকে বাঁচতে সারা দেশে চলছে লকডাউন। আর এর মধ্যেই তরমুজ নিয়ে রাজধানীর বুড়িগঙ্গার তীরে বাদামতলী ঘাটে তরমুজ নিয়ে এসেছেন বেপারিরা। বেচা কেনা মোটামুটি থাকলেও আশানরুপ দাম পাচ্ছেন না তারা। ১০০ তরমুজ গড়ে বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকার মধ্যে।  ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৩ / ২০
তালতলা কবরস্থানে নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও সংক্রামনের ঝুঁকি নিয়ে বিকেলের সময়ে ঘুড়ি উড়ায় স্থানীয় শিশু–কিশোররা। রাজধানীর খিলগাঁও এলাকার এই কবরস্থানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফনের জন্য নির্ধারিত করেছে সরকার। ঢাকা, ১৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৪ / ২০
সিলেট নগরের একটি বেসরকারি একটি হাসপাতালে গত শনিবার সন্তানের জন্ম দেন শামীমা আক্তার। আজ হাসপাতাল থেকে লেগুনায় করে জৈন্তাপুরের বাড়িতে ফিরছেন তিনি। তালতলা, সিলেট, ১৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২০
সেলাইয়ের কাজ করেন মো. সোহেল মিয়া। করোনার প্রভাবে তিনি এখন প্রায় কর্মহীন। তারপরও সংসার চালাতে গ্রাহকের আশায় বসে আছেন তিনি। স্টেশন রোড,ময়মনসিংহ, ১৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৬ / ২০
নিচ থেকে দেখা বাঁশঝাড়। বাঁশের পাতা ঝরা শুরু হয়েছে। শরৎচৌধুরীপাড়া, খাগড়াছড়ি, ১৩ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২০
করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকার বিকল্প নেই। তারপরও মানুষ বাইরে বের হচ্ছেন। সিমেন্ট বোঝাই ট্রাকের চরে বসছিলেন কয়েকজন। পুলিশের নজরে এলে তাঁদের নামিয়ে দেওয়া হয়। বনানী বাইপাস, বগুড়া, ১৩ এপ্রিল । ছবি: সোয়েল রানা

১৮ / ২০
কাল পয়লা বৈশাখ। হাওরে বৈশাখ শুরু হয় হাওরের সোনালি ফসল রোবো ধান কাটার মাধ্যমে। ফলন হয়েছে ভালো। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হাওরপাড়ের মানুষের মধ্যেও আছে আতঙ্ক। শ্রমিক–সংকট আর আতঙ্কের মধ্যে মুখে মাস্ক পরে ধান কাটছেন কৃষক আবু বক্কর সিদ্দিক। পুকরিয়া হাওর, সিলেট, ১৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২০
বৈশাখ উপলক্ষে মাটির তৈজপত্রের অর্ডার ছিল। কিন্তু করোনার প্রভাবে বৈশাখের আনুষ্ঠানিকতা বন্ধ হওয়ায় সব অর্ডার বাতিল হয়ে গেছে। আগে থেকে কেনা মাটি বর্ষায় নষ্ট হয়ে যাবে জন্য মাটির জিনিস তৈরি করে রাখছেন কুমাররা। একমাত্র পৈতৃক ব্যবসায় জীবিকা চালানো পালপাড়ায় যাচ্ছে দুর্দিন। গৌরীপুর পালপাড়া, নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ১৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২০ / ২০
যখন বাইরে অযথা ঘোরাফেরা নিষেধ, তখন রেললাইনের পাশের বস্তির মানুষেরা রেললাইনের ওপর বসে আড্ডা জমিয়েছে। মুজগুন্নী এলাকা, খুলনা, ১৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন