এক ঝলক (১৩ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
নিউইয়র্কের হামবুর্গে আটকা পড়েছে একটি বরফ ছাওয়া গাড়ি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৪
শীর্ণকায়া চিকনাই নদীতে কোঁচ দিয়ে মাছ শিকার চলছে। ছবিটি সম্প্রতি পাবনার চাটমোহর এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৪
খেজুর গাছ থেকে রস আহরণ করছে শিশুটি। ছবিটি সম্প্রতি পাবনার ছাটমোহর এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ২৪
সকালে জমিতে কাজ শেষে নাশতা সেরে নিচ্ছেন কৃষকেরা। ছবিটি সম্প্রতি পাবনার চাটমোহর এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৫ / ২৪
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর অভিযোগে আজ বুধবার সকালে বেইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ অভিভাবকেরা। ছবি: জিয়া ইসলাম

৬ / ২৪
প্রশান্ত মহাসাগরের নীল জলে ধূসর তিমির পুচ্ছ তাড়না। ছবিটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৪
গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে ‘সুন্দরবন বাঁচাও, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হটাও’ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এর পরিবেশ ছাড়পত্র বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবিটি আজ বুধবার দুপুর বারোটার দিকে তোলা। ছবি: জিয়া ইসলাম

৮ / ২৪
খেত থেকে গাজর তুলে সারিবদ্ধ করে রেখেছেন কৃষক। ছবিটি আজ বুধবার সকালে বগুড়া উপজেলার মন্ডলধরণ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৪
পেঁয়াজের চারা রোপণ করছেন তিন কৃষক। ছবিটি আজ বুধবার সকালে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৪
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার এনসিনিটাসে গোধূলি বেলায় দুরন্তপনায় মেতেছে শিশুটি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু ও সংঘর্ষের ঘটনায় আজ পরিস্থিতি পরিদর্শনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় সড়কে পুলিশ মোতায়েন ছিল। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৪
শীতের সকালে খেতের আল ধরে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে দুই শিশু। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার মেঘাগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৪
ঢাকার সদরঘাটের কাছে শ্যামবাজার এলাকায় আজ বুধবার উচ্ছেদ-অভিযান চালানোর প্রস্তুতিকালে অবৈধ স্থাপনার মালিক ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৪
পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে আজ বুধবার খিলগাঁও ১নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ​মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় সাংসদ সাবের হোসেন চৌধুরী ও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

১৫ / ২৪
শীতকালে গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে। পিঠা তৈরির অন্যতম উপকরণ চালের গুঁড়া তৈরি করা হচ্ছে ঢেঁকিতে। ছবিটি আজ বুধবার বগুড়া সদর উপজেলার মেঘাগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৪
শীতের সকালে খেজুরের রস দিয়ে তৈরি নালি খাওয়ার মজাই আলাদা। গ্রামে ফেরি করে বিক্রি করা নালি কিনতে তাই ভিড় জমেছে। ছবিটি বগুড়া সদর উপজেলার মেঘাগাছা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৪
প্রতিযোগিতায় টিকতে না পেরে পাহাড়ি এলাকা থেকে হারিয়ে যাচ্ছে মৃৎ​শিল্প। তারপরও কোথাও কোথাও দেখা মেলে মাটির ​তৈরি এমন জিনিসের। ছবিটি খাগড়াছড়ি শহরের শালবন এডিসি হিল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২৪
এক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো পার হচ্ছে। তার মতো বহু শিক্ষার্থীকে এভাবে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হয়। ছবিটি খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৯ / ২৪
নীলফামারী সরকারি কৃষি খামারের শ্রমিকেরা সারিবদ্ধভাবে বোরো ধানের চারা রোপণ করছেন। ছবি: মীর মাহমুদুল হাসান

২০ / ২৪
নীল আকাশে মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে শালিকের দল। রাঙামাটির বরকল উপজেলার সুবলং পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ২৪
শুকিয়ে গেছে খালের পানি। সেই কাদা পানিতে নেমে মাছ ধরছে ছোট ছোট ছেলেমেয়েরা। ছবিটি সিলেট সদরের বাউরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৪
পুকুরের পানিতে শিকারের অপেক্ষায় ডাহুক পাখিটি। ছবিটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

২৩ / ২৪
শীতের সকালে যেন রোদ পোহাচ্ছে পাখি দুটি। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৪ / ২৪
কেনাকাটা শেষে একটু জিরিয়ে নিচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা এই ক্রেতারা। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম