দুই গাছের মাঝে দোলনা পেতে দুলছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার বিল পাবলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
উত্তাল ঢেউয়ের সামনে এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ২১
চান্দ্রবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে জায়ান্ট পাণ্ডা শাবক কোলে গবেষকেরা। ছবিটি বুধবার চীনের সিচুয়ান প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২১
চেক প্রজাতন্ত্রের লিবারেস এলাকায় বরফের কৃত্রিম দেয়ালে উঠছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৫ / ২১
পোষা কুকুর লাকিকে সঙ্গে নিয়ে অস্ট্রিয়ায় এক সংবাদ সম্মেলনে মার্কিন স্কি খেলোয়াড় লিন্ডসে ভন। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৬ / ২১
পদ্মার চরে কাঠের ছোট্ট বাক্সের মধ্যে পানির জগ রেখে সেটি রশি দিয়ে টানছে এক শিশু। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
পেঁয়াজের ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজরুক শোকড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ২১
হাওরে উড়ছে পরিযায়ী পাখিরা। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লুলার বিল থেকে সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
দুই মোরগের লড়াই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল সংলগ্ন মাঠে আজ শুক্রবার সকালে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: শাহীদুজ্জামান সাগর
১১ / ২১
খেজুর গাছে রসের হাঁড়ি। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১২ / ২১
পানিতে থাকতে চায় না দুষ্টু বাছুর। শাসন করে তাই তাকে গোসল করানো হচ্ছে। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
ভুট্টা গাছে ছড়া এসেছে। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজরুক শোকড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ২১
খুলনায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন। ছবিটি আজ শুক্রবার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২১
কয়েক দিন থেকে বাড়ছে শীত। এ কারণে রাজধানী কম্বল বিক্রি বেড়েছে। ছবিটি আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৬ / ২১
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনের সড়কের দুই পাশ জুড়ে বসেছে দোকানপাট। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ২১
রাজধানীর শান্তিনগর-কাকরাইল এলাকায় ফুটপাত পুনর্নির্মাণের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গর্তের চারপাশে নিরাপত্তাবেষ্টনী না থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। ছবিটি আজ শুক্রবার শান্তিনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
পোশাক শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ, পোশাক শ্রমিক ও নেতাদের মুক্তি এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবিতে সংহতি সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। ছবিটি আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২১
রাজধানীর রামপুরা খালে এভাবে প্রতিদিন জমছে তরল বর্জ্য। ছবিটি আজ শুক্রবার রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২১
টঙ্গীর তুরাগতীরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশ থেকে হাজারো মুসল্লি এই ইজতেমায় অংশ নিয়েছেন। ছবিটি আজ শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
২১ / ২১
টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ছবিটি আজ শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন