এক ঝলক (১৩ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
1. করোনার টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছে কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুর রহমান ঢালী
২ / ২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পপি রানী সরকার নির্বাচনী গণসংযোগ করছেন। নারায়ণগঞ্জ, ১২ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ২২
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে ফেরিসংকটের পাশাপাশি ঘাটস্বল্পতা ও কুয়াশার কারণে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকামুখী আটকে পড়া পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি। গোয়ালন্দ, ১৩ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৪ / ২২
বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ভেড়ার পাল। সীতাকুণ্ড, চট্টগ্রামে, ১২ জানুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৫ / ২২
কটিয়াদীর পাঁচগাতিয়া এলাকার ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। কিশোরগঞ্জ, ১২ জানুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ২২
১৩ জানুয়ারি থেকে করোনা সংক্রমণ এড়াতে সতর্কীকরণ নির্দেশনা দেওয়া হয়। করোনা সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। শিববাড়ী মোড়, খুলনা, ১৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২২
পর্যটকদের জন্য লঞ্চ গুছিয়ে রাখছেন একজন। বিআইডব্লিটিএ লঞ্চঘাট, খুলনা, ১৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিক্ষার্থীদের ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়াম, বগুড়া শহর, ১৩ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ২২
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রায় পাঁচ মাস পর আজ বৃহস্পতিবার থেকে আবার বিধিনিষেধ জারি করেছে সরকার। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানোসহ পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সদর রোড, বরিশাল নগর, ১৩ জানুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ২২
করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন কর্মসূচির প্রথম দিনে রংপুরে সিটি করপোরেশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগে টিকার প্রথম ডোজ দিতে শিক্ষার্থীসহ নানান মানুষের উপচে পড়া ভিড়। সিটি করপোরেশন কার্যালয়, রংপুর, ১৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
রংপুর নগরের সিটি বাজারে এসেছে বাউকুল। প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০০ থেকে ২ হাজার টাকা। সিটি বাজার, রংপুর, ১৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ, ১৩ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৩ / ২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বৃহস্পতিবার দুপুরে দ্বিগুবাবুর বাজার এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৪ / ২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বৃহস্পতিবার সকালে দেওভোগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ, ১৩ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২২
ঝিনাই নদের জেগে ওঠা চরে ইরি বোরো চারা রোপণ করা হয়েছে। সরিষাবাড়ী, জামালপুর, ১৩ জানুয়ারি
ছবি: শফিকুল ইসলাম
১৬ / ২২
রাঙামাটিকে করোনা সংক্রমণের রেড জোন ঘোষণার পরও মাস্ক ব্যবহারে অনীহা জনসাধারণের। রাঙামাটি, ১৩ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২২
ঘোড়ার গাড়ি দিয়ে এক কৃষক পাটখড়ি হাটে নিচ্ছেন। জামালপুর, ১৩ জানুয়ারি
ছবি: শফিকুল ইসলাম
১৮ / ২২
করোনাভাইরাস ঠেকাতে রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্কবিহীন সাধারণ মানুষ ও গাড়িচালকদের জরিমানা করছেন। শাহবাগ, ১৩ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২২
করোনাভাইরাস ঠেকাতে সারা দেশে বিভিন্ন রেস্তোরাঁয় টিকা সনদ ছাড়া প্রবেশ নিষিদ্ধ ঘোষণা প্রদান করা হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় গ্রাহকদের টিকা সনদ দেখছে হোটেল কর্তৃপক্ষ। পল্টন, ঢাকা, ১৩ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২০ / ২২
নতুন বই হাতে শিক্ষার্থীরা। হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ১৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২১ / ২২
করোনার প্রথম ডোজ টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর
ছবি: শফিকুল ইসলাম
২২ / ২২
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সোবহানবাগ জামে মসজিদ ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। মসজিদের বর্তমান ভবনে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছিল না দীর্ঘদিন ধরেই। ফলে ৮৪ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণ করে ১০ তলায় সম্প্রসারণ করা হবে। সংস্কারের কাজ চলছে। পাশের একটি ভবনে নামাজ পড়া হয়। ঢাকা, ১৩ জানুয়ারি
ছবি: সাবিনা ইয়াসমিন