এক ঝলক (১৩ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
জমিতে বৃষ্টির পানি জমে আছে। সে পানিতে নেমেছে একদল রাজহাঁস। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৮
জোয়ার ও বৃষ্টির পানিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে আসা মাছ ধরতে জাল ফেলছেন একজন। ছবিটি মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৩ / ২৮
বিকট শব্দে ধসে পড়ছে কয়েকটি বহুতল ভবন। এটি কোনো ভূমিকম্প বা দুর্ঘটনা নয়। ছবিটি গতকাল সোমবার চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুর থেকে তোলা। সেখানে নগর পল্লি পুনর্গঠনের অংশ হিসেবে এসব ভবন ভাঙা হচ্ছে। ছবি: রয়টার্স

৪ / ২৮
টানা বৃষ্টির পর আকাশে সূর্য ও মেঘের লুকোচুরি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর মধ্য বাড্ডা থেকে তোলা। ছবি: তরিকুল ইসলাম

৫ / ২৮
রাজধানীর রামপুরার বনশ্রী প্রধান সড়কটি খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই সড়কে থাকা গর্তে চাকা পড়ে আজ মঙ্গলবার সকালে উল্টে যায় মালবাহী একটি পিকআপ। স্থানীয় জনগণ গাড়িটি তুলছে। ছবি: আবদুস সালাম

৬ / ২৮
আঙুরবাগানে ছুটে বেড়াচ্ছে ক্যাঙারুর দল। ছবিটি ১০ জুন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের উত্তরে বারোসা ভ্যালি থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৮
শোভা ছড়াচ্ছে ক্যালিয়েন্ড্রা ফুল। ছবিটি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থেকে তোলা। ছবি: প্রবীর কুমার পাল

৮ / ২৮
জার্মানির পূর্বাঞ্চলের একটি শস্য খেতে ঢুকে পড়েছে হরিণ। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৯ / ২৮
বিভিন্ন রঙের সুতা দিয়ে ‘রিসা’ (ওড়না) বুনছেন এক ত্রিপুরা নারী। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ২৮
গরমে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন এক নারী। ছবিটি সোমবার স্পেনের মাদ্রিদ থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৮
নিম্নচাপের প্রভাবে পদ্মার আকাশে মেঘের ঘনঘটা। ছবিটি সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ সেতু এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১২ / ২৮
চীনের হেনান প্রদেশের রাজধানী ঝেংঝুতে গড়ে ওঠা নগর পল্লি পুনর্গঠনের অংশ হিসেবে ভবন ভাঙার কাজ চলছে। এতে ওই এলাকা ধুলায় ছেয়ে গেছে। তাই বায়ুদূষণ ঠেকাতে সেখানে পানি ছিটানো হয়। ছবিটি ১২ জুন তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের ‘পালস ক্লাব’ নামের নাইট ক্লাবে হামলার বর্ষপূর্তি ছিল ১২ জুন। সেদিন এক বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ হন নিহত ও ৫৩ জন আহত হন। গতকাল সোমবার সেই ক্লাবের সামনে নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন। ছবি: রয়টার্স

১৪ / ২৮
ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২৮
হাওরে বেড়েছে পানি। জলাশয়ে জাল ফেলে মাছের অপেক্ষায় এক তরুণ। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৮
মধুমালতী ফুল। ছবিটি সম্প্রতি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৭ / ২৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৮
জোয়ারের পানিতে তলিয়ে গেছে পাইকারি বাজার খাতুনগঞ্জের নিচু জায়গা। এতে দুর্ভোগে আছেন ব্যবসায়ীরা। ছবিটি মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২৮
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে অবৈধভাবে স্থাপন করা হয়েছে হিউম্যান হলারের স্ট্যান্ড। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে। ছবিটি মঙ্গলবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৮
হিউম্যান হলারগুলোতে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার কোনো নিয়ম নেই। অনেক হিউম্যান হলারে দাঁড় করিয়ে যাত্রী তো নেওয়া হয়-ই, ছাদে করেও ছাদে যাত্রী নেওয়া হয়। এ কারণে অনেক সময় ঘটে দুর্ঘটনা। ছবিটি মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৮
সোমবার রাতে টর্নেডোর আঘাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। ছবিটি পাহাড়তলী থানার পেছন থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

২২ / ২৮
বর্ষাকাল সামনে রেখে নয় হাজার টাকা খরচ করে নৌকাটি তৈরি করিয়েছেন ফরিদপুরের মোহন বিশ্বাস। নৌকাটিতে এখন আলকাতরা লাগানো হচ্ছে। ছবিটি মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বালিয়া ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৮
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাব এলাকায় মহেশখালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। ছবি: সৌরভ দাশ

২৪ / ২৮
সড়কের খানাখন্দে চাকা পড়ে উল্টে গেছে পণ্যবোঝাই এই ট্রাকটি। ছবিটি মঙ্গলবার চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ২৮
মঙ্গলবার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। নদী থেকে ট্রলারটি উদ্ধারের পর কেরানীগঞ্জের আগা নগর ইস্পাহানি ঘাটে রাখা হয়। ছবি: সাজিদ হোসেন

২৬ / ২৮
পাবনার পোশাকের শোরুমগুলোতে ভিড় বাড়ছে। দোকানে দোকানে লাগানো হয়েছে পোশাকের ছবি। ছবি দেখেই ক্রেতারা পছন্দ করে নিচ্ছেন পোশাক। ছবিটি আজ মঙ্গলবার পাবনা শহরের এ আর প্লাজা শপিং সেন্টার থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৭ / ২৮
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে জামদানি প্রদর্শনী। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৮
দুই দিনের বৃষ্টিতে চেঙ্গি নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বাগান, বিভিন্ন গাছ ও বসতবাড়ি। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের যুবরাজ কারবারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী