শাপলা তুলতে পানিতে নেমে হাসছে এক শিশু। মানিকৈড়, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১২ জুন। ছবি: হাসান মাহমুদ
৩ / ১১
চিরপরিচিত যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। রাজধানীর বেশির ভাগ মানুষই প্রিয় মানুষের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছেন। এই সুযোগে রিকশায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মিন্টো রোড, ঢাকা, ১৩ জুন। ছবি: আবদুস সালাম
৪ / ১১
বাগদা চিংড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চিংড়ির সাজে সেজেছে এক দল শিশু। শুই-ই, জিয়ানসু প্রদেশ, চীন, ১২ জুন। ছবি: রয়টার্স
৫ / ১১
এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এমপিওভুক্তির দাবিতে বেশ কয়েক দিন ধরে তাঁরা প্রেসক্লাব এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঢাকা, ১৩ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১১
রাজধানীর পলাশী বাজার ও লালবাগের কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিএসটিআই। মাংসের দাম বেশি নেওয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী হাকিম মশিউর রহমান। পলাশী, লালবাগ, ঢাকা, ১৩ জুন। ছবি: আবদুস সালাম
৭ / ১১
ঈদে প্রাণের টানে ছুটছে মানুষ। এতে ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করছেন না কেউ কেউ। কমলাপুর, ঢাকা, ১৩ জুন ৷ ছবি: সুমন ইউসুফ
৮ / ১১
ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ব্যক্তিদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এ কে খান পাহাড়, চট্টগ্রাম নগর, ১৩ জুন। ছবি: জুয়েল শীল
৯ / ১১
ঈদের নামাজের জন্য পৌরসভার তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে ঈদগাও মাঠ। কমলাপুর চানমারী এলাকা, ফরিদপুর, ১৩ জুন। ছবি: আলীমুজ্জামান রনী
শীতের কুয়াশা ঢাকা সকালের দৃশ্য নয়। জ্যৈষ্ঠের দুপুর এটি। ভাঙাচোরা সড়কে পিচের লেশমাত্র নেই। বড় বড় গর্তে হেলেদুলে চলছে যানবাহন। কিছু স্থানে মেরামতের কাজ চললেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের ৩২ জেলার মানুষের সরাসরি চলাচলের একমাত্র মহাসড়ক এটি। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক, কুষ্টিয়া, ১৩ জুন। ছবি: হাসান মাহমুদ