এক ঝলক (১৩ জুন, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ট্রাক্টরে করে অতিরিক্ত শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে। কারও মুখে নেই মাস্ক। নেই সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। স্বাস্থ্যঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দেখার কেউ নেই। নেন্সিবাজার, খাগড়াছড়ি, ১৩ জুন। ছবি: নীরব চৌধুরী

২ / ১৩
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও সারা দেশের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও হাজার প্রদীপ প্রজ্বালন আয়োজন করে মারমা উন্নয়ন সংসদ। মন্ত্রী ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধর্মরাজিক (ক্যাংগ্রী) বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ১২ জুন। ছবি: নীরব চৌধুরী

৩ / ১৩
পাহাড়ে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তাই ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে ত্রিপুরা নারীরা। ঠাকুরছড়া, খাগড়াছড়ি, ১৩ জুম। ছবি: নীরব চৌধুরী

৪ / ১৩
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে লেবু বিক্রি করতে বেড়িয়েছে শিশু সবুজ আহমদ। বন্দরবাজার, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৩
খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া-স্বনির্ভর সড়কটি নির্মাণ করা হয়েছে ছয় মাস হয়নি। এরই মধ্যে সড়কের বেশি অংশ ফাটল ধরে ধসে পড়ে গেছে। সড়কে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। খবংপুড়িয়া, খাগড়াছড়ি, ১৩ জুন। ছবি: নীরব চৌধুরী

৬ / ১৩
পাকা কাঁঠাল খেতে ব্যস্ত দুষ্টু কাঠবিড়ালি। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, খাগড়াছড়ি, ১৩ জুন। ছবি: নীরব চৌধুরী

৭ / ১৩
সিলেটে আজ সারাদিন বৃষ্টি হয়েছে। করোনা–সংকট নিয়ে বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বেরিয়েছেন সব শ্রেণি–পেশার মানুষ। সিটি পয়েন্ট, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

৮ / ১৩
বৃষ্টির মধ্যে করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে রিকশায় করে যাওয়া নারীর কোলের শিশুর মুখে নেই মাস্ক। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

৯ / ১৩
মুখে মাস্ক নেই। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে পেটের দায়ে বৃষ্টির মধ্যে ঝাঁপিতে করে লেবু বিক্রি করতে বেড়িয়েছেন সবুজ আহমদ। বন্দরবাজার, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

১০ / ১৩
স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করায় সিলেট নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালান জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেলে একের অধিক আরোহী ও মুখে মাস্ক না থাকায় নগদ অর্থ জরিমানা করা হয় অনেককেই। কোর্টপয়েন্ট, সিলেট, ১৩ ‍জুন। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৩
সড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকায় বিক্রির জন্য একপাল ভেড়া নিয়ে সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন কারবারি। চলতি পথে যানবাহনের সামনে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। বন্দরবাজার, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৩
করোনা–সংকটের মধ্যে সিলেটের বিভিন্ন বিপণিবিতান খোলা থাকলেও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। মধুবন সুপার মার্কেট, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ

১৩ / ১৩
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হয় প্রতিদিন। হাসপাতালের সামনে ভিড় থাকায় সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে করোনার উপসর্গ নিয়ে আসা এক নারী নমুনা দেওয়ার জন্য গাড়িতে বসে অপেক্ষা করছেন। চৌহাট্টা, সিলেট, ১৩ জুন। ছবি: আনিস মাহমুদ