এক ঝলক (১৩ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৯
লাবণ্যে ভরা লতানো ঝিঙে ফুলে ভোমর ও মৌমাছির ভিড়। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২ / ৩৯
ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখছেন উৎসুক লোকজন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩৯
ক্রোয়েশিয়ার ক্রিকভেনিকায় কুকুরের জন্য বিশেষভাবে তৈরি সৈকত ও বারে সুইমিং বোর্ডে একটি কুকুর দেখা যাচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩৯
মাছ ধরার চাঁই বিক্রি করতে হাটে যাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার তেলিডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ৩৯
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। সেই নদীতে নৌকা নিয়ে মাঠ থেকে ফসল ও গবাদি পশুর খাবার নিয়ে ঘরে ফিরছে কৃষক পরিবার। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ৩৯
পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত তিন কৃষক। ছবিটি আজ বুধবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩৯
পদ্মার চর থেকে ফসল কেটে বাড়ি নিচ্ছেন কৃষক। ছবিটি গতকাল মঙ্গলবার (১২ জুলাই ২০১৬) দুপুরে ফরিদপুর সদর উপজেলার পুর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ৩৯
সিডনির বোটানিক গার্ডেনসে নাচছেন শিল্পীরা। মূল প্রদর্শনীর আগে সাংবাদিকদের সামনে এই আয়োজন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি

৯ / ৩৯
পাকিস্তানের ইসলামাবাদে কবুতরের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি পায়রা। ৩০ মে তোলা ছবিটি আজ বুধবার প্রকাশিত। ছবি: এএফপি

১০ / ৩৯
নিউইয়র্কের এসভিএ থিয়েটারে ‘নার্ভ’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী এমা রবার্টস। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১১ / ৩৯
ডালে বসে শিকারের অপেক্ষায় ল্যাঞ্জা লাটোরা পাখিটি। ছবিটি খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে গতকাল মঙ্গলবার তোলা: মো. সাদ্দাম হোসেন।

১২ / ৩৯
বর্ষায় আশপাশের নদ-নদী ও পুকুরের পানি চলে এসেছে জমিতে। সেই পানির সঙ্গে এসেছে মাছও। তাই জমিতে জাল পেতে মাছ ধরতে পানিতে নেমেছেন এক ব্যক্তি। কিন্তু সন্তানের বায়না সেও মাছ ধরবে। তাই সন্তানকে পিঠে নিয়ে পানিতে নামতে হয় বাবাকে। ছবিটি আজ বুধবার সকালে রংপুর সদরের পাগলাপির এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ৩৯
শুকিয়ে গেছে ঘাগড়ার ফল। ছবিটি খুলনার ফুলবাড়ি গেট এলাকা থেকে মঙ্গলবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৪ / ৩৯
সিলেট নগরের তালতলা-কাজিরবাজারের মধ্য দিয়ে সুরমা নদীতে মিলিত হয়েছে নগরের অন্যতম বড় গোয়ালীছড়া। আশপাশের ময়লা-আবর্জনায় ভয়াবহ দূষণে বেহাল হয়ে পড়েছে ছড়াটি। ছবিটি বুধবার দুপুরে ছড়ার তালতলা অংশ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ৩৯
পদ্মা নদী থেকে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য ২৫ হাজার টাকা খরচ করে নতুন একটি নৌকা তৈরি করছেন ফরিদপুর সদর উপজেলার ভাজন ডাঙ্গা এলাকার আজাদ মুন্সী। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৬ / ৩৯
বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার দাবিতে আজ বুধবার দুপুর ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বরে মানববন্ধন করেন। ছবি: সোয়েল রানা

১৭ / ৩৯
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের রাস্তাটি কীর্তনখোলার ভাঙনে অর্ধেক বিলীন হয়ে গেছে। ছবিটি বুধবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ৩৯
সাম্প্রতিক সময়ে ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে নিরাপত্তা। ছবিটি সচিবালয়ের প্রবেশপথের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ৩৯
হেলমেট পরে মোটরসাইকেল চালানো নিয়ম থাকলেও এই দুই পুলিশ সদস্য তা মানেননি। ছবিটি সচিবালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ৩৯
জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। ছবিটি জাতীয় সংসদ ভবনের প্রবেশপথের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ৩৯
ফরিদপুরের চরাঞ্চলে এবার তিলের ফলন ভালো হয়েছে। চলছে তিল মাড়াইয়ের কাজ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকায় পদ্মা নদীর পার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ৩৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার স্টেশন চত্বরে ‌‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে মানববন্ধন হয়। ছবি: প্রথম আলো

২৩ / ৩৯
জলাবদ্ধতা সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধিতে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ময়মনসিংহ শহরের বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে আজ বুধবার বেলা ১১টার দিকে  প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সচেতনমূলক লিফলেটও বিলি করা হয়। ছবি: জগলুল পাশা

২৪ / ৩৯
ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। গাড়ির চাপ বেশি থাকায় ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ ব্রিজে অনেক লম্বা যানজট ছিল আজ বুধবার। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ছবিটি দুপুর দেড়টার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

২৫ / ৩৯
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রবেশপথে তল্লাশি করা হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুর দুইটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৬ / ৩৯
সম্প্রতি রাজধানীর গুলশানে ও শোলাকিয়ায় ঈদগাহ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনায় দেশের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি তল্লাশি করা হচ্ছে। ছবি: সাহাদাত পারভেজ

২৭ / ৩৯
সম্প্রতি রাজধানীর গুলশানে ও শোলাকিয়ায় ঈদগাহ জামাতের কাছে জঙ্গি হামলার ঘটনায় দেশের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশি চালা​নো হচ্ছে সন্দেহ হলেই। ছবিটি আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের গেট থেকে ছবিটি তোলা: সাহাদাত পারভেজ

২৮ / ৩৯
ঈদের ছুটি শে​ষে রাজধানী ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা রূপ। আজ বুধবার দুপুরে রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিটি বেলা দেড়টায় কাকলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩৯
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমান বন্দরে প্রবেশপথে চলছে তল্লাশি। ছবিটি আজ বুধবার বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩৯
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবিটি আজ বুধবার বেলা ৩টায় তোলেন আশরাফুল আলম

৩১ / ৩৯
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য হোভার বোর্ড নামের নতুন যন্ত্র আনা হয়েছে। যা দিয়ে বিমানবন্দরের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাওয়া যাবে। ছবিটি আজ বিকেলে তোলেন আশরাফুল আলম

৩২ / ৩৯
রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পর জোরদার করা হয়েছে গুলশান এলাকার নিরাপত্তা। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে চারটায় গুলশান ২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৩ / ৩৯
সন্ত্রাস, নৈরাজ্য, উগ্র ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যুব সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: আবদুস সালাম

৩৪ / ৩৯
মহাসড়কেও চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও আরোহীদের দেহ তল্লাশি করছে পুলিশ। ছবিটি আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর ছনেরটেক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৫ / ৩৯
সুন্দরবন ঘেঁষে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চুক্তির প্রতিবাদে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরেন কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ দাবি তুলে ধরা হয়। ছবি: আবদুস সালাম

৩৬ / ৩৯
কাছেই দুটি পদচারী-সেতু থাকার পরও পথচারীরা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হন। ছবিটি বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৭ / ৩৯
পুরো এলাকার আবর্জনা ধারণ করার ক্ষমতা নেই এই ছোট ময়লার পাত্রের৷ এ কারণে সড়কেই পড়ে থাকে আবর্জনা। ছবিটি আজ বুধবার দুপুরে পুরান থাকার হোসনি দালান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৮ / ৩৯
পদচারী-সেতু না থাকায় ডেমরার মাতুয়াইল এলাকার অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৩৯ / ৩৯
গত মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকেও নির্দেশনা-সংবলিত ফেস্টুন ঝুলিয়ে দেওয়া হয়েছে আদালতের বিভিন্ন প্রবেশমুখে। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম