এক ঝলক (১৩ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
বলিভিয়ায় বড়দিন উপলক্ষে বের হয়েছে প্যারেড। মুঠোফোনে সেই ছবি তুলছেন এক ব্যক্তি। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ৩০
স্পেনের রাজধানী মাদ্রিদে গতকাল মৃত খরগোশ নিয়ে বিক্ষোভ করেন প্রাণী অধিকার কর্মীরা। ছবি: রয়টার্স

৩ / ৩০
বলিভিয়ায় বড়দিনের প্যারেডে ভেড়া নিয়ে যোগ দিয়েছেন এক নারী। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ৩০
খেতের ধান চলে এসেছে কৃষকের উঠানে। কৃষাণীদের তাই দম ফেলার সময় নেই এখন। ছবিটি যশোর সদর উপজেলার হালসা গ্রাম থেকে গতকাল তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর।

৫ / ৩০
বিজয়ের মাসে পতাকা ওড়াতে ভালোবাসে বাংলাদেশের মানুষ। তাই অনেকেই কিনছেন পতাকা। ছবিটি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ৩০
নিজেই নিজের আশ্রয়স্থল তৈরি করে নিয়েছে মাকড়সাটি। সেখানে সময় কাটাচ্ছে নিশ্চিন্তে। ছবিটি যশোর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ৩০
আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের নামে সাঁটানো ব্যানারে ছেয়ে গেছে রায়ের বাজার বধ্যভূমির আশপাশের পুরো এলাকা। ছবিটি আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা হয়েছে। ছবি: জাহিদুল করিম

৮ / ৩০
এ কোনো ‘কানামাছি ভোঁ ভোঁ’ খেলা নয়। এটি প্রথম শ্রেণিতে ভর্তির লটারি! ছবিটি আজ রোববার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩০
প্রতি বছর শীত ​এলে দেখা মেলে অতিথি পাখির। ছবিটি কক্সবাজারের সেন্টমার্টিন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে দেখা করেন ভারতের ত্রিপুরার গভর্নর তথাগত রায়। ছবি: ফোকাস বাংলা

১১ / ৩০
আমন ধানের ভরা মৌসুম চলছে। ধান ​শুকানো ও সিদ্ধের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। ছবিটি যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১২ / ৩০
নারায়ণগঞ্জের আলীরটেকে বুড়িগঙ্গায় ট্রলারডুবির এক দিন পার হয়ে গেছে। এখনো নিখোঁজ স্বামী ও সন্তানের সন্ধান না পেয়ে নদীর পাড়ে লুৎ​ফা বেগমের আহাজারি। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৩ / ৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে দেখা করেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। ছবি: ফোকাস বাংলা

১৪ / ৩০
ইটের ভাটায় কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের আলীরটেক এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৫ / ৩০
বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার বধ্যভূমিকে ঘিরে গড়ে ওঠা রিকশা গ্যারেজ। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ৩০
আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে ছাপাখানাগুলোতে সরগরম অবস্থা। ছবিটি আজ রোববার বগুড়া শহরের চকযাদু সড়কের একটি ছাপাখানা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ৩০
বাউল উৎসবের আয়োজক জাকারিয়া হোসেনের হত্যাকারীদের  গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ রোববার মানববন্ধন করা হয়। জেলা বাউল কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করে। ছবি: শাহ আলম, চুয়াডাঙ্গা

১৮ / ৩০
বাড়ির উঠানে বৈঠক বসিয়ে ভোট চাইছেন ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সুমি জাহাঙ্গীর। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ৩০
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনের কাজে নিয়োজিত থাকার শপথ করলেন প্রথম আলো যশোর বন্ধুসভার বন্ধুরা। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মধু মঞ্চে আজ রোববার সকালে অনুষ্ঠানটি হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

২০ / ৩০
২৫ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭৪টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার সকালে সীমান্তের কাগজপুকুর এলাকা থেকে এগুলো আটক করা হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

২১ / ৩০
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আট দিন ব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনে আজ রোববার বিকেলে জোটের শিল্পীদের নাচ পরিবেশনা। ছবি: হাসান রাজা

২২ / ৩০
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে সাজানো হচ্ছে শহীদ বুদ্ধিজীবী ও মহান নেতাদের প্রতিকৃতি। প্রতি বছরের মতো এবারের আয়োজনটিও কেন্দ্রীয় খেলাঘরের। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

২৩ / ৩০
রাজধানী​র প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মিলনায়তনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর ও নাট্যব্যক্তিত্ব শমী কায়সার। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ৩০
বিজয়ের মাস ডিসেম্বরে শিক্ষকদের সঙ্গে জাতীয় জাদুঘরে ঘুরতে এসে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তাঁদের বিজয়গাঁথা শুনছেন শিক্ষার্থীরা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৩০
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর বিজয় সরণি মোড়ে যুদ্ধ বিমান ভাস্কর্যটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন বিমানবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩০
মহান বিজয় দিবসকে (১৬ ডিসেম্বর) সামনে রেখে বেড়ে গেছে জাতীয় পতাকা বিক্রি। রাজধানীর বাজারে আকারভেদে প্রতিটি পতাকার দাম ১০ থেকে ৫০০ টাকা। ছবিটি আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩০
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত ১ম নারী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দলে অংশ নেন মহাখালী ও মোহাম্মদপুরের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীরা। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর কড়াইলের এরশাদ হাইস্কুল মাঠ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩০
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন পদচারী সেতুর নিচে পুরো এলাকাজুড়ে বসেছে জুতার দোকান। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ছবিটি রোববার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৯ / ৩০
রাজধানীতে এখনো সেভাবে শীত পড়েনি। তবে শীতের আগমনধ্বনি শোনা যাচ্ছে। তাই লেপ-তোশকের তৈরির তোড়জোড়ও শুরু হয়ে গেছে। মার্কিন কাপড় দিয়ে কার্পাস তুলার প্রতিটি লেপ তৈরিতে খরচ হবে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। ছবিটি আজ রোববার নীলক্ষেত সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৩০ / ৩০
বরিশাল নগরের ওয়াপদা কলোনির দক্ষিণ প্রান্তে খালের ওপর অবস্থিত এই সেতুটির ওপর মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী অসংখ্য বাঙালি ও মুক্তিযোদ্ধাকে গলা কেটে এবং গুলি করে হত্যা করে। পরে খালে ভাসিয়ে দেওয়া হয় লাশগুলো। কালের সাক্ষী এই সেতুটি সংরক্ষণের কোনো উদ্যোগই চোখে পড়েনি কখনো। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সাইয়ান