কাল শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল সোমবার বিকেলে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। সঙ্গে ছিল মেয়ে মুসাররাত মাহতাব ও ছেলে মাশরুর মাহতাব। শ্রদ্ধা জানানোর পর সন্ধ্যার আগে তিনি সন্তানদের নিয়ে বেদিতে বসে কিছুটা সময় কাটান। ছবি: আশরাফুল আলম
২ / ১২
রোদেলা দুপুরে দলবেঁধে আলুর খেতে কাজ করছেন কৃষকেরা। ছবিটি গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলার ভালতা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১২
মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা ও ব্যান্ড দেখছেন ক্রেতারা। ছবিটি গতকাল সোমবার খুলনার পিকচার প্যালেস মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি সৈকতে ঝাঁপাঝাঁপিতে মেতেছে শিশুরা। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১২
মোটরসাইকেল চালকের সঙ্গে যাচ্ছে তাঁর কুকুরটিও। তবে সে রকম বেশে। ছবিটি রোববার তুরস্কের ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১২
নেপালের কাঠমান্ডুর বুদ্ধনাথ স্তুপায় বসে আছে অজস্র পায়রা। গত বছর ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে শতাধিক ঐতিহাসিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এটিও ছিল। সংস্কার শেষে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ছবি: এএফপি
৭ / ১২
চেন্নাইয়ে ঘূর্ণিঝড় ভারদাহের আঘাতে ভেঙে পড়েছে গাছ। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
৮ / ১২
মালয়েশিয়ার ১৫তম রাজা সুলতান মুহাম্মদের (পঞ্চম) আগমন উপলক্ষে গার্ড অব অনার। কুয়ালালামপুর পার্লামেন্ট হাউসে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৯ / ১২
জাতিসংঘের শিশু তহবিলের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি
১০ / ১২
সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছে একটি পরিবার। সেখানে ঠেলাগাড়িতে মালামালের সঙ্গে এক বৃদ্ধাকে উঠিয়ে নেওয়া হয়েছে। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
১১ / ১২
বিজয়ের মাসে বিভিন্ন আকারের পতাকা ফেরি করে বিক্রি করছেন এই যুবক। ছবিটি মঙ্গলবার যশোর শহরের নাজির শংকরপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১২
বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজ পরিবহনে জাতীয় পতাকা বাঁধছেন এক চালক। ছবিটি রাজশাহী নগরের এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকা থেকে সকাল আটটার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম