মগবাজার-মৌচাক উড়ালসড়কের মগবাজার অংশে বুধবার দুপুরে মঞ্জিল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রাত ১০টায়ও পোড়া বাসটি পড়ে আছে উড়ালসড়কেই। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। মগবাজার, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
২ / ২০
শীতের কুয়াশা ঢাকা ভোরবেলার সৌন্দর্য উপভোগ করছেন এক ব্যক্তি। সল্ট লেক ভ্যালি, ড্রাপার, উটাহ, যুক্তরাষ্ট্র, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৩ / ২০
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বিশেষ সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ডাগ জোন্স। এর মধ্য দিয়ে গত ২৫ বছরের মধ্যে প্রথম আলাবামা সিনেট নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা। নির্বাচনী রাতে সমর্থকদের সঙ্গে জয়ের উৎসবে তাঁর নাতনি। আলাবামা, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২০
শিশিরভেজা রঙিন পাতার ফুল। ১২ ডিসেম্বর ২০১৭, কমলাপুর, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
৫ / ২০
ডাকসু নির্বাচনের দাবিতে উন্মুক্ত সংলাপের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই সংলাপের আয়োজন করা হয়। ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: হাসান রাজা
চট্টগ্রামের রাউজানের পাশ ঘেঁষে বয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। এ নদীতে ভোরে নৌকা নিয়ে মাছ শিকারে নেমেছেন মৎস্যজীবীরা। হালদা, মোকামী পাড়া, রাউজান, চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
৮ / ২০
ধান কাটা ও মাড়াই শেষে এখন চলছে খড় সংরক্ষণের কাজ। স্থানীয়ভাবে একে বলা হয় পালান দেওয়া। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৯ / ২০
মনের সুখে সাঁতার কাটছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখে যেন পাখিরও এমন ইচ্ছা হলো। নইলে কী আর এমন করে দেখে! লন্ডন, যুক্তরাজ্য, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১০ / ২০
চার পাশে রাখা আরহানের ভাস্কর্য। এর মধ্যে ফাঁকা জায়গা পেয়ে ঘুমিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। হংকং, চীন, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১১ / ২০
‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী দেখেতে রয়াল আলবার্ট হলে হাজির দুই প্রিন্স। কিছু একটা নিয়ে নিজেদের মধ্য কথা বলছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। লন্ডন, যুক্তরাজ্য, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১২ / ২০
দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের ভয়াবহ নানজিং ম্যাসাকারের ৮০ তম পূর্তি উপলক্ষে জাপান কনস্যুলেটের বাইরে ‘কমফোর্ট ওমেন’ নামে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ওই যুদ্ধের সময় চীনের নানজিং এলাকায় জাপানি বাহিনী গণহত্যা ও গণধর্ষণ চালায়; যা ইতিহাসে নানজিং হত্যাকাণ্ড নামে পরিচিত। হংকং, চীন, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২০
. জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে আজ বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও করার কর্মসূচি আগেই ঘোষণা করেছিল হেফাজতে ইসলাম। এরই ধারাবাহিকতায় তারা মিছিল বের করলে রাজধানীর শান্তিনগর মোড়ে কাছে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। শান্তিনগর, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
ডাল লেকে নৌকা চালাচ্ছেন এক ব্যক্তি। এসব নৌকায় করে পর্যটকেরা ঘুরে বেড়ান, উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। শ্রীনগর, কাশ্মীর, ভারত, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৬ / ২০
লোহার ভারী রড বয়ে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ছবিটি লোহা ও ইস্পাত শিল্প এলাকার। নয়াদিল্লি, ভারত, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৭ / ২০
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে চলছে আলোকচিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধের সময়কার শতাধিক আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বগুড়া, ১৩ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১৮ / ২০
বড়দিনকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেল নানা আয়োজনের প্রস্তুতি চলছে। তারই অংশ হিসেবে ক্রিসমাস ট্রিসহ নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হচ্ছে হোটেল। রেডিসন ব্লু, চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৯ / ২০
বাজারে উঠেছে বগুড়ার বিখ্যাত লাল আলু। মানভেদে প্রতি মণ আলুর পাইকারি দাম গড়পড়তা ১ হাজার ১০০ টাকা। মহাস্থান হাট, বগুড়া, ১৩ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
২০ / ২০
রংপুরে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। খেত থেকে আলু তুলতে ব্যস্ত কিষান-কিষানিরা। লাহিড়ীরহাট, রংপুর সদর, ১৩ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম