কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্চুরের ঘটনায় আসামি দুই মাদ্রাসাছাত্রকে জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়। কুষ্টিয়া আদালত চত্বর থেকে আজ দুপুরেছবি: তৌহিদী হাসান
২ / ১১
ভোগাই নদ রক্ষা বাঁধ ভেঙে বালু তোলা হচ্ছে। আজ রোববার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মণ্ডলিয়া পাড়া গ্রামেছবি: আবদুল মান্নান
৩ / ১১
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাটে অনেকের মুখে মাস্ক নেই। কারও পকেটে আবার কারও বা থুতনিতে ঝুলতে দেখা যায় মাস্ক। এতে স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। আজ দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটেছবি: এম রাশেদুল হক
৪ / ১১
কয়েক দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকার পর আজ দেখা গেছে সূর্যের মুখ। সূর্যালোকে জনজীবনের মতো প্রাণ ফিরেছে জীবকূলেও। মৌমাছি শিকারের পর আহারে ব্যস্ত সুইচোরা পাখি। পাবনার জহিরপুর এলাকায়ছবি: হাসান মাহমুদ
মাস্ক ব্যবহার না করায় রাজধানীর মতিঝিল এলাকায় অনেক পথচারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এক পথচারী মাস্ক না পরায় আদালত তাঁকে জরিমানা করেন। ওই ব্যক্তি একটু দূরে এসে ক্ষিপ্ত হয়ে মাস্ক ছিঁড়ে ফেলেন ও জরিমানার কাগজ ফেলে দেন। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে পুনরায় ধরে নিয়ে এসে মাস্ক পরতে বাধ্য করে পুলিশছবি: সাজিদ হোসেন
৭ / ১১
সন্তানের কিডনি চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন রিপন আলী। ২ বছর ৯ মাসের শিশু আবদুল্লাহকে করোনা পরীক্ষা করানোর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সকাল ৮টা থেকে অপেক্ষা করছেন তিনিছবি: দীপু মালাকার
৮ / ১১
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের দুই পাশে বাস্তবায়ন করা হয়েছে সাইকেলের জন্য আলাদা লেন। কিন্তু সাইকেল লেনের ওপরে অবৈধভাবে গড়ে উঠেছে গাড়ি পার্কিংয়ের স্থান। এ কারণে সাইকেল সেই লেন বাদ দিয়ে চলছে মূল সড়কেছবি: সাজিদ হোসেন
৯ / ১১
রাতে শীতের সঙ্গে কুয়াশা। বেলা বাড়লে কিছুটা ঝলমলে সূর্যের আলো। অগ্রহায়ণের শেষ পর্যন্ত এভাবেই চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে ঠাকুরগাঁওয়ের শহরতলির দেওগাঁওছবি: মজিবুর রহমান
১০ / ১১
মেহেরপুর পৌর শহরে হরহামেশা লেগে থাকে ব্যাটারিচালিত অটোরিকশার জট। এতে পৌর শহরের বড় বাজার মোড়সহ আশপাশের এলাকার পথচারীদের পড়তে হয় চরম ভোগান্তিতেছবি: আবু সাঈদ
১১ / ১১
বিজয়ের মাসে লাল–সবুজের পতাকা তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের কালীরবাজার এলাকায় দরজিবাড়িতে। করোনা মহামারির কারণে এ বছর তুলনামূলক পতাকা কিছুটা কম বিক্রি হচ্ছে বলে জানালেন দরজি নূর হোসেন। এসব পতাকা আকৃতি অনুযায়ী ৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি করেন তিনিছবি: দিনার মাহমুদ