এক ঝলক (১৩ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ধানের পাতার সঙ্গে ফড়িংয়ের যেমন চিরমিতালী, তেমনি শিশিরের সঙ্গে শীতের। ছবিটি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজীদ থানার উত্তর কুলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২৫
প্রজাপতিটা! যখন-তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে... রাঙা মেঘের মতন...। ছবিটি গতকাল বৃহস্পতিবার মেক্সিকোর একটি বন থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৫
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে শিল্পীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

৪ / ২৫
প্রকৃতিতে শিশিরের এ উপস্থিতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ছবিটি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বায়েজীদ থানার উত্তর কুলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৫
বুয়েনস এইরেসে ভারী বৃষ্টির কারণে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের আজকের নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয়েছে। ছবি: এএফপি

৬ / ২৫
জার্মানির রাজধানী বার্লিনে বাম্বি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে পুরস্কার হাতে জার্মান মডেল হেইদি ক্লাম। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৭ / ২৫
প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন পাঠকেরা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৫
প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: জাহিদুল করিম

৯ / ২৫
উৎ​সবে প্রথম আলোর বিভিন্ন স্টলের কুইজ আয়োজন অংশ নিচ্ছেন পাঠকেরা। ছবিটি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৫
উৎ​সবে নাচ পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: হাসান রাজা

১১ / ২৫
কিংবদন্তি লেখক হ‌ুমায়ূন আহমেদের আজ জন্মদিন। এ উপলক্ষে আজ পালিত হচ্ছে ‘হিমু দিবস’। এবারের হিমু দিবসে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে হিমু মেলা ২০১৫। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎ​সক পরিষদের (স্বাচিপ) চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছালে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৫
বঙ্গভবনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পে​ইন ২০১৫-এর দ্বিতীয় রাউন্ডের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৫
কৃষক পলাশ মিয়া ২৪ শতাংশ জমিতে টমেটোর আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। প্রতি মণ কাঁচা টমেটো পাইকারি ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করছেন। ছবিটি আজ ​বগুড়ার সদর উপজেলার দক্ষিণভাগ গ্রাম থেকে তোলা। ​ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ২৫
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ কারাগারে পাঠানো হয়েছে। ছবিটি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৬ / ২৫
খেত থেকে ​মুলা তুলে তা পুকুরের পানিতে পরিষ্কার করে বিক্রির জন্য বাজারে পাঠানো হয়। আজ সকালে রংপুরের মিঠাপুকুরের বৈরগীগঞ্জ এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৭ / ২৫
চা-বাগান থেকে পাতা তুলে তা কাপড়ের পোটলায় ভরে মাথায় করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। ছবিটি আজ আলী বাহার চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২৫
কপ্তাই হ্রদ থেকে মাছ ধরে উড়াল দিয়েছে বাজপাখিটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সমাধি স্থান এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৯ / ২৫
শিমখেত ফুলে ফুলে ভরে গেছে। এখন চলছে পরিচর্যার কাজ। ছবিটি আজ শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রামের কৃষক আবু সাঈদের খেত থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২০ / ২৫
গ্রামের জমি চাষের সময় চলছে বকের পালের ওড়াউড়ি। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টায় চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২১ / ২৫
গ্রাম-বাংলার অন্যতম জনপ্রিয় খেলা কাবাডি। এ খেলার আয়োজন হলে জনগণের ভিড় জমে যায়। কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার থেকে জেলার টাউন হল মাঠে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-২১ আইজিপি কাপ আন্ত-উপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। কুমিল্লার সদর উপজেলা এবং নাঙ্গলকোট উপজেলার মধ্যেকার খেলায় দর্শকদের ভিড়। ছবি: এম সাদেক, কুমিল্লা

২২ / ২৫
শৌখিন মৎস্য শিকারিরা টিকিট কেটে বড়শি নিয়ে বসেছেন। ছবিটি আজ শুক্রবার খুলনার নিরালার ড্রেজার দিঘি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২৩ / ২৫
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শশীদ গ্রামে কালীপূজা উপলক্ষে বাঁশ ও কলাগাছের তৈরি ৭০ ফুট ভেলা দিয়ে ব্যতিক্রমী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ছবিটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কীর্তিপাশা নদী থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

২৪ / ২৫
২৪. প্রার্থনায় বল নিয়েই হাজির শিশুটি। ছবিটি আজ দুপুরে খাগড়াছড়ির সদর ধর্মপুরের আর্য বনবিহার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২৫ / ২৫
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানে মুখোশ পরেছে মায়ের সঙ্গে আসা এক শিশু। ছবিটি আজ দুপুরে খাগড়াছড়ির সদর ধর্মপুরের আর্য বনবিহার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি