এক ঝলক (১৩ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
শীতের আগমনী বার্তা পেয়ে রস সংগ্রহের জন্য খেজুরগাছ চাঁছার কাজ করছেন এক গাছি। ছবিটি গতকাল শনিবার যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ১৮
কম্বোডিয়ার নমপেনে বার্ষিক ওয়াটার ফেস্টিভ্যালে নৌকাবাইচের আয়োজন করা হয়। ছবিটি আজ রোববার তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৮
ফ্রান্সের মার্সেইলেতে আয়োজিত ‘হিরো ফেস্টিভ্যালে’ কল্পিত চরিত্রের অনুরূপ পোশাক পরে এসেছেন তরুণ-তরুণীরা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৮
সিলেট নগরের কেন্দ্রীয় শাহি ঈদগাহ পুকুরে টিকিট কেটে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। ছবিটি গতকাল শনিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৮
সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজার এলাকার একটি বিলে ফোটা শাপলা তুলছে এক শিশু। ছবিটি গতকাল শনিবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ১৮
বাড়িতে গড়ে তোলা খামারের হাঁসদের খাবার দিচ্ছেন এক খামারি। ছবিটি গতকাল শনিবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ১৮
নিজের ছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি উটপাখি। ছবিটি গতকাল শনিবার আর্জেন্টিনার লা রিওজা প্রদেশের তালামপায়া ন্যাশনাল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৮
‘বিদ্যুৎকেন্দ্র চাই, তবে সুন্দরবন ধ্বংস করে নয়’ স্লোগানে খুলনার দৌলতপুরের উদীচী শিল্পীগোষ্ঠী রোডমার্চ করে। ছবিটি আজ রোববার খুলনার ফেরিঘাট মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৯ / ১৮
দিনাজপুরের রাজবাড়ী থেকে পালকিতে করে শোভাযাত্রাসহ হেঁটে কান্তজিউ বিগ্রহকে নিয়ে যাওয়া হচ্ছে কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে। ছবিটি আজ রোববার সকাল নয়টার দিকে তোলা। ছবি: আসাদুল্লাহ সরকার

১০ / ১৮
গাজীপুরের নুহাশপল্লীতে আজ রোববার অনাড়ম্বর আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। হুমায়ূন আহমেদের পরিবার ও ভক্তরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। ছবি: মাসুদ রানা

১১ / ১৮
বরিশাল নগরের কাউনিয়া এলাকায় অবস্থিত লাকুটিয়া খালের পাশের অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসন সরিয়ে ফেলার নির্দেশ দিলে তা সবাই নিজস্ব উদ্যোগে সরিয়ে ফেলে। ছবিটি আজ রোববার সকালের দিকে তোলা। ছবি: সাইয়ান

১২ / ১৮
শুরু হয়েছে আখ রোপণ মৌসুম। ফরিদপুর সদর উপজেলার ভুয়ারকান্দি এলাকার কৃষক মিন্টু মোল্লা নিজের ৪০ শতাংশ জমিতে নিজেসহ শ্রমিক দিয়ে আখ রোপণ করছেন। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার ভুয়ারকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ১৮
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ঘাটফরহাদবেগ এলাকার হাজি কলোনিতে আগুন লেগে বেশ কয়েকটি সেমিপাকা ও কাঁচা বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবিটি আজ রোববার সকাল আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৪ / ১৮
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সাঁওতালদের ওপর হামলা, লুটপাট এবং সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে। ছবিটি আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৮
আদিবাসীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠা করা এবং হত্যা, জমিদখল, অগ্নিসংযোগ ও দমন পীড়ন বন্ধের দাবিতে শাহবাগ এলাকায় আজ রোববার ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সুলতানা কামাল। ছবি: আশরাফুল আলম

১৬ / ১৮
শিশুশ্রম আইনত দণ্ডনীয় হওয়া সত্ত্বেও রাজধানীর মিরপুরের ৬০ ফিট থেকে বাড্ডা এলাকায় চলাচলরত টেম্পোগুলোতে বেশির ভাগ চালকের সহযোগী শিশু। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৮
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় রাস্তা দখল করে একপাশে নানা দোকান অন্যপাশে ঘোড়ার গাড়ি ও ঘোড়া। ছবিটি আজ রোববার দুপুরে তোলেন আশরাফুল আলম

১৮ / ১৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের চেংরাপাড়া গ্রামের ছোট্টু লাল দাসের একটি ঘর দুর্বৃত্তরা শনিবার দিবাগত ভোররাতে পুড়িয়ে দিয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো