এক ঝলক (১৩ নভেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩
অপর একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন প্রত্যয় ট্রান্সপোর্টের চালক। বাসটি গিয়ে ধাক্কা খায় পাশের বৈদ্যুতিক বাতির খুঁটিতে। বাসটি বাবু বাজার-গাবতলী রুটের। তবে কেউ হতাহত হয়নি। সোয়ারী ঘাট এলাকা, ৩,১৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ৩
বিভিন্ন জেলায় দর্শনীয় স্থান ভ্রমণ করেন রাজশাহী বাইকার্স ক্লাবের সদস্যরা। এ সময় তাঁরা সড়কে নিরাপদ চলাচলের জন্য সচেতনতা বৃদ্ধি করতে মানববন্ধন ও ক্যাম্পেইন করেন। সরকারি এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ১৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মানববন্ধন। আনিসুল এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। মানববন্ধন থেকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং অবিলম্বে দেশের সব অবৈধ হাসপাতাল ও ক্লিনিক বন্ধের দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ নভেম্বর
ছবি: হাসান রাজা