এক ঝলক (১৩ নভেম্বর ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪
মেঘাচ্ছন্ন আকাশ। দেখা নেই সূর্যের। এর মধ্যেই চাতালে ধান শুকাচ্ছেন নারী শ্রমিকেরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৪
সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘলা আবহাওয়া যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। তাই কোলের শিশুকে গরম পোশাকে জড়িয়ে নিয়েছেন এই অভিভাবক। ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ
৩ / ৪
বন্ধ বড় জাহাজ। ঝুঁকি নিয়েই স্পিডবোটে করেই সেন্ট মার্টিন দ্বীপে পাড়ি দিচ্ছেন পর্যটকেরা। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। সেন্ট মার্টিন দ্বীপ এলাকা, টেকনাফ, কক্সবাজার, ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৪
সড়কের ধারে মাটির খেলনার পসরা সাজিয়েছেন অনাথ পাল। সেখান থেকে পছন্দের খেলনা বেছে নিচ্ছে এক শিশু। গোহাইল সড়ক, বগুড়া, ১৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা