শিমুল ফুলে কী করছে দুষ্টু কাঠবিড়ালি? শুঁকছে কি বসন্তের ঘ্রাণ? ফাগুনের ফুল কি তাকেও উতলা করেছে? হয়তোবা। ছবিটি গতকাল শুক্রবার চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী দেবীর প্রতিমা। ছবি: সাইফুল ইসলাম
৩ / ১৫
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের দ্বিতীয় দিনে আজ শনিবার রুবিকস কিউব মেলাচ্ছে শিশু-কিশোরেরা। ছবি: হাসান রাজা
৪ / ১৫
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের দ্বিতীয় দিনে আজ শনিবার বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।ছবি: হাসান রাজা
৫ / ১৫
বসন্ত এসে গেছে। ফুলের সঙ্গে তাই শালিকের মিতালি। ছবিটি আজ শনিবার বগুড়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৫
জাতীয় গণিত উৎসব ২০১৬-এর চূড়ান্ত পর্বের শেষ দিন আজ শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে খুদে গণিতবিদদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে আসেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। এ সময় অটোগ্রাফ নিতে শিশু-কিশোরেরা তাঁকে ঘিরে ভিড় জমায়। ছবি: হাসান রাজা
৭ / ১৫
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় দেবীর আশীর্বাদ কামনা করছেন এক ভক্ত। ছবিটি আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৮ / ১৫
পয়লা ফাগুনে চাঁপাইনবাবগঞ্জ শহরে বসন্ত বরণ উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা বের করেন স্থানীয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আজ রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬ এর চূড়ান্তপর্বে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: হাসান রাজা
১১ / ১৫
সারা নিশি জাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে... প্রেমের এই গান গেয়ে আজ শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাস প্রাঙ্গণে বসন্ত বরণ শোভাযাত্রা বের করেন। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
ফুলে ফুলে সেজে বসন্ত বরণে এসে সেলফি তুলছেন তিন তরুণী। ছবিটি আজ শনিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে সরিষা নিয়ে বাড়িতে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ শনিবার বগুড়ার কাহালু উপজেলার ঢাকন্তা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ১৫
আজ পয়লা ফাল্গুন, তাই প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। ছবিটি খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শনিবার সকালে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
ফুলপাখির বসন্তে দুই বুলবুলি। ছবিটি আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন