এক ঝলক (১৩ ফেব্রুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। উত্তরা, ঢাকা। ১৩ ফেব্রুয়ারি
ছবি: খালেদ সরকার
২ / ১৬
এইচএসসি পরীক্ষায় ভালো ফল হয়েছে। আনন্দে একে-অপরকে জড়িয়ে ধরেছেন দুই শিক্ষার্থী। অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল নগর, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ১৬
সুরমা নদীতে এখন পানি কম। স্রোতও তেমন নেই। এ সুযোগে মাছ ধরতে জাল ফেলছেন এক শৌখিন শিকারি। কুশিঘাট এলাকা, সিলেট। ১৩ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
নারকেলগাছে জোড়া টিয়া খুনসুটি। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, বগুড়া শহর, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৬
এইচএসসির ফলাফল জানার পর উল্লাসে মেতে ওঠেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
৬ / ১৬
হ্রদের পানিতে জাল ফেলে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। ইছাখালী এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রাম। ১৩ ফেব্রুয়ারি
ছবি: ইকবাল হোসেন
৭ / ১৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত বুধবার গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত হয়। ঘটনাস্থলের দুই পাশে সড়কের ওপর গতিরোধক নির্মাণের কাজ চলছে। পেলাগাজী দিঘিপাড়, ফটিকছড়ি-হেয়াঁকু সড়ক, ফটিকছড়ি, চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৮ / ১৬
‘বিশ্ব ভালোবাসা দিবস’ আগামীকাল। এ উপলক্ষে পোশাকের দোকানগুলোতে দেখা গেছে ভিড়। লালমাটিয়া, ঢাকা, ১৩ জানুয়ারি
ছবি: জাহিদুল করিম
৯ / ১৬
আজ শীতের বিদায়। কাল পয়লা ফাল্গুন, বসন্ত শুরু। দিনটি উদ্‌যাপনে ফুলের দোকানে ভিড় করেছেন অনেকে। ফুলের মুকুট মাথায় পরে বসন্তের সাজ দেখে নিচ্ছেন এক তরুণী। ফুল মার্কেট, খুলনা, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। বেইলি রোড, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
১১ / ১৬
করোনার টিকা নিতে শিক্ষার্থীদের লাইন। মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১২ / ১৬
মাঘ শেষে বইতে শুরু করেছে বসন্তের মৃদু বাতাস। সময়টি উপভোগ করতে শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় বসে গান গাইছেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, ১৩ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৬
বসন্তের বার্তা নিয়ে ফুটেছে পলাশ ফুল। ফুলে বেড়েছে পাখি ও মৌমাছির আনাগোনা। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, গোবিন্দা, পাবনা, ১৩ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বৃদ্ধ সাদেক আলী (৯০)। সবে সুস্থ হয়েছেন। অসুস্থতার সময় বেড়ে ওঠা চুল, দাড়ি, গোঁফ ও নখ পরম মমতায় কেটে দিচ্ছেন স্ত্রী মরিয়ম বেগম (৭৫)। বাংলাবাজার, পাবনা, ১২ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে উপহার কিনছেন এক ব্যক্তি। মোহাম্মদপুর, ঢাকা, ১৩ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম
১৬ / ১৬
বসন্তের আগমনের মুখে বুনো ফুল ফুটেছে। ফুলে দেখা গেছে বাহারি রঙের প্রজাপতির আনাগোনা। সাপছড়ি পাহাড়, সদর উপজেলা, রাঙামাটি, ১৩ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা