এক ঝলক (১৩ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
বাবলা ফল খেতে ব্যস্ত বুলবুলি পাখি। ছবিটি গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ২৮
ভরদুপুরে বটের ডালে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৩ / ২৮
বসন্তে ফুলে ফুলে ভরে গেছে গাছ। ফুলটির স্থানীয় নাম বাহারি বইন্যা। ছবিটি গতকাল শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৪ / ২৮
বসন্তে ফোটে বনজুঁই ফুল। রাঙামাটি শহরতলির কাটাছড়ি গ্রাম এলাকা থেকে আজ রোববার সকালে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৮
রাঙামাটির কাপ্তাই হ্রদে কম পানিতে মাছ, চিংড়ি ও কাঁকড়া ধরছে দুই নারী। রাঙামাটি শহরতলির কাটাছড়ি এলাকা থেকে ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৬ / ২৮
করতোয়া নদীর পানি কমতে কমতে কোথাও কোথাও হাঁটু পানি হয়েছে। সেই পানিতে খাবারের সন্ধানে একঝাঁক হাঁস। ছবিটি বগুড়া সদর উপজেলার হাতিবান্ধা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৮
চলছে খেজুর রসের পাটালি গুড়ের বেচাকেনা। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৮
সকালের আলোয় স্নিগ্ধ প্রকৃতি। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৮
বাজারে আসতে শুরু করেছে রসাল তরমুজ। ছবিটি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৮
বগুড়ার লাল মরিচের সুখ্যাতি দেশজুড়ে। কৃষাণীরা দলবেঁধে লাল মরিচ তোলায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটি বগুড়া সদর উপজেলার কাজী নূরইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৮
গ্রামীণ পথ ধরে বিদ্যালয়ের পথে খুদে শিক্ষার্থীরা। ছবিটি বগুড়া সদর উপজেলার জাহানাবাদ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার তাঁর কার্যালয়ে নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া সাতটি বাসের চাবি বিজিবির হাতে তুলে দেন। এর মধ্যে চারটি বাস বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নূর মোহাম্মেদ শেখ স্কুল ও কলেজ এবং তিনটি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ স্কুল ও কলেজকে দেওয়া হয়। বাসগুলোর প্রতিটির আসনসংখ্যা ৩৫। এরপর প্রধানমন্ত্রী একটি বাসে ওঠে এর বিভিন্ন বিষয় ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। ছবি: বাসস

১৩ / ২৮
চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায় আইসক্রিমের দুটি কারখানাকে ক্ষতিকর কেমিক্যাল ও নোংরা পরিবেশের জন্য জরিমানা ও সিলগালা করে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় তোলা : জুয়েল শীল​

১৪ / ২৮
নোংরা পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় দুটি কারখানা থেকে প্রচুর আইসক্রিম নষ্ট করা হয়। কারখানা দুটি চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকায়। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় তোলা: জুয়েল শীল

১৫ / ২৮
ভর দুপুরে বটের ডালে ঝুলুমালা খেলায় মেতে উঠেছে দুরন্ত এক শিশু। ছবিটি আজ শনিবার ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী

১৬ / ২৮
আমের মুকুলে বসেছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ রোববার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া ​এলাকা থেকে তোলা: প্রথম আলো

১৭ / ২৮
আজ রোববার সকাল থেকে সারা দেশে সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট শুরু হয়। ছবিটি রাজধানীর বাসাবোর রেলওয়ে মার্কেট এলাকার সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ থেকে সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৮
প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী বিটিসিএলে স্থায়ী নিয়োগের দাবিতে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি অবস্থান কর্মসূচি পালন করে। আজ রোববার সকালে রাজধানীর রমনায় বিটিসিএলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২৮
২০০৪ সালের ১৩ মার্চ ভ্রমণে গিয়ে সুন্দরবনের কটকায় সমুদ্রগর্ভে ডুবে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন ও বুয়েটের দুজন শিক্ষার্থী। সেই থেকে প্রতিবছর এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা শোক মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর প্রদক্ষিণ করে। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ২৮
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার চাষিরা বিক্রির উদ্দেশ্যে জৈন্তাপুর উপজেলার সারিঘাট সড়কের পাশে অস্থায়ী তরমুজের হাট বসান। মৌসুম এলেই এসব তরমুজ সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন চাষিরা। প্রতিটি ৪০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হবে। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৮
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের আলীরগাঁও গ্রামের উত্তর মাঠে আজ রোববার ঐতিহ্যবাহী ‘ঘোড়দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে আসা ৫২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়ার পিঠে বসে ঘোড়দৌড় দিচ্ছেন ঘোর সওয়ারেরা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৮
আগামীকাল ১৪ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস। একসময়ে ব্রহ্মপুত্রের উত্তাল যৌবন থাকলেও বর্তমানে চীন ও ভারতের বৈরিতার কারণে দেশের এই অন্যতম প্রধান নদটি আজ মৃতপ্রায়। পলি পড়ে ভরাট হয়ে বিশাল চরের সৃষ্টি হওয়ায় হেঁটেই নদী পার হওয়া যাচ্ছে এখন। ছবিটি আজ রোববার কাচারীঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২৩ / ২৮
লালমনিরহাট রেলওয়ে ড্রাইভারপাড়া ও নিউ কলোনি রেলওয়ে খেলার মাঠে বিপণিবিতানের জন্য দোকান বরাদ্দের দরপত্র বাতিলের দাবিতে আজ রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন করে। ছবি: প্রথম আলো

২৪ / ২৮
রাজধানীর নন্দীপাড়া খালের ওপর মার্কেট, রিকশার গ্যারেজ, দোকানপাট তৈরি করে দখল করে রেখেছেন এলাকার প্রভাবশালী লোকজন। তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্ছেদ করা হলেও বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দখলবাজি। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৫ / ২৮
নন্দীপাড়া খালের ওপর দিয়ে এপার থেকে ওপারে পানির সংযোগ নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি এ সংযোগগুলো বৈধ তবুও রক্ষণাবেক্ষণে নেই কোনো উদ্যোগ। প্রায়ই পাইপে ছিদ্র দেখা যায় এবং তা সারতে অর্থ খরচ হয় কিন্তু সমাধান হয় না। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২৬ / ২৮
ফুটপাথ আগে থেকেই হকারদের অবৈধ দখলে। সঙ্গে যোগ হয়েছে রাস্তার পাশের ডিপিডিসির কেবল লাইনের খোঁড়াখুঁড়ি ও রাস্তাজুড়ে নির্মাণসামগ্রী। তাই হাঁটতে গিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ রোববার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে তোলা : সাইফুল ইসলাম

২৭ / ২৮
একদিকে ভাঙাচোরা রাস্তা তার ওপর রাস্তার পাশে খোঁড়াখুঁড়ির কারণে ধুলায় আচ্ছন্ন রাজধানীর টিকাটুলি এলাকা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। ছবিটি আজ রোববার সকালে রাজধানী মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৮
রাজধানীর বিরুলিয়া ব্রিজের নিচে আছে হাঁসের খামার। এই খামারে রয়েছে প্রায় ১ হাজার ৬০০ হাঁস। প্রতিদিন ১ হাজার ডিম দিয়ে থাকে এই হাঁসগুলো। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম