করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের কর্মীরা। তাঁরা বিভিন্ন স্থানে মূকাভিনয়ের মাধ্যমে—এই ভাইরাস প্রতিরোধে কী করতে হবে আর কী করতে হবে না, তা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। টিএসসি, ঢাকা, ১৩ মার্চ। ছবি: আবদুস সালাম
বুনোফুলের সঙ্গে মৌমাছির মিতালি। ঢাকা-গৌরীপুর-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১০
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের অগ্রিম টিকিট ফেরত দিতে আসা লোকজনের ভিড়। রেল কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছেন, ১৬ মার্চ বিকেলের পর টিকিট ফেরত সংক্রান্ত তথ্য জানানো হবে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৩ মার্চ। ছবি: দীপু মালাকার
৮ / ১০
আম্রবনে মুকুলের ম ম, মৌমাছির গুঞ্জন শেষ। এবার আমের গুটি আসার পালা। সাগরপাড়া, রাজশাহী, ১২ মার্চ। ছবি: শহীদুল ইসলাম