গরমে স্বস্তি পেতে নদীতে শিশু-কিশোরদের মাতামাতি। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব জিলেরডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আজ শনিবার মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ব্র্যাক এ শোভাযাত্রার আয়োজন করে। আবাসিক এলাকায় যানবাহনের গতি হোক ৩০ কিলোমিটারের মধ্যে—শোভাযাত্রা থেকে উচ্চারিত হয় এ দাবি। ছবি: সাজিদ হোসেন
৩ / ১০
ফুলে বসেছে ছোট্ট পাখিটি। ছবিটি গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলা হাসপাতাল চত্বর থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৪ / ১০
চট্টগ্রামের শাহ আমানত সেতুর ওপর দিয়ে এভাবে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে চলাচল করে যানবাহন। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: জুয়েল শীল
৫ / ১০
সিলেট নগরের কাজীরবাজার সেতুর সামনের রেলক্রসিংয়ে এভাবেই চলে যানবাহন। যেকোনো সময় হতে পারে দুর্ঘটনা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ১০
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি দুটি অনেক দিন থেকেই বন্ধ। সিঁড়িতে ওঠার প্রবেশপথগুলোও বন্ধ। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ১০
কচুপাতায় জল। ছবিটি গতকাল শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
সড়কের পাশে ঝোপঝাড়ে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। ছবিটি আজ শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১০
মাটিরাঙ্গা বাজার থেকে মুরগি কিনে মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে খাগড়াছড়িতে। এক একটি মুরগি আকার ভেদে ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি রা হয়। ছবিটি শনিবার সকালে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১০ / ১০
বিএনপি আয়োজিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে শিক্ষাখাতে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেন খালেদা জিয়া। ছবিটি আজ শনিবার রাজধানীর লেডিজ ক্লাব থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম