আজ সকাল থেকে বেশির ভাগ সময় মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ। মাঝেমধ্যে উঁকি দিয়েছে সূর্য। বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিও হয়েছে। বাবুবাজার, ঢাকা ১৩ মেছবি: দীপু মালাকার
শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের ছোটাছুটি। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহনে করে যাত্রীদের বাড়ির পথে যাত্রার চেষ্টা। সায়েদাবাদ ঢাকা, ১৩ মেছবি: হাসান রাজা
৪ / ১৪
করোনার ভয় উপেক্ষা করে ঈদের আগে শেষ দিনে কেনাকাটা করতে পাবনা শহরের ঈদবাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নেমেছে। নিউমার্কেট সড়ক, পাবনা, ১৩ মেছবি: হাসান মাহমুদ
এবারের লকডাউনে পাবনা-সিরাজগঞ্জ এলাকার খামারিদের দুধ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বরং ভালো দাম পাওয়ায় তাঁদের মুখে চওড়া হাসি। ছানা তৈরির কারখানাগুলোতে খামারিদের দুধের চাহিদা ও দাম সবচেয়ে বেশি। ছবিটি সম্প্রতি সাঁথিয়ার আমাইকোলা গ্রামের একটি ছানা তৈরির কারখানা থেকে তোলাছবি: বরুণ রায়
৯ / ১৪
ঈদ উদ্যাপনে শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের ভিড় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে। সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট, ১৩ মেছবি: অজয় কুন্ডু
১০ / ১৪
শেষ মুহূর্তের ঈদযাত্রায় মানুষের ভিড় দৌলতদিয়া ফেরিঘাটে। রাজবাড়ী, ১৩ মেছবি: এম রাশেদুল হক
১১ / ১৪
করোনার সংক্রমণ বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর ঈদগাহে ঈদের নামাজ হবে না। এ কারণে বন্ধ রয়েছে নগরের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান। সিলেট, ১৩ মেছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেন বাসদের নেতা-কর্মীরা। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৩ মেছবি: প্রথম আলো
১৩ / ১৪
শেষ মুহূর্তে জুতার দোকানে কেনাকাটা চলছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাটা শোরুম থেকে তোলা। গুলিস্তান, ঢাকা, ১৩ মেছবি: হাসান রাজা
১৪ / ১৪
গণপরিবহন না থাকায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে ফেরির উদ্দেশে শিমুলিয়া ঘাটে যাচ্ছে ঘরমুখী মানুষ। বাবুবাজার সেতু, ১৩ মেছবি: দীপু মালাকার