এক ঝলক (১৩ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার কর্মসূচি পালন করেন। ছবিটি মিরপুর রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২ / ৩৩
জাপানে বন্যাকবলিত একটি আবাসিক এলাকা থেকে পোষা কুকুরকে উদ্ধার করে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৩ / ৩৩
ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে গতকাল শনিবার প্রথমবার গ্র্যান্ড স্লাম জিতেছেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। শিরোপা হাতে তাঁর এক মুহূর্ত। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৪ / ৩৩
আকাশে সাদা মেঘের ভেলা আর জমির আইলে ফোটা কাশফুল যেন মিলেমিশে একাকার। ছবিটি শনিবার রংপুরের কাউনিয়া উপজেলার গনাই এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৫ / ৩৩
রাজধানীর রাজউক মিলনায়তনে আজ রোববার ‘ড্রাফট ঢাকা স্ট্রাকচার প্ল্যান’ শীর্ষক সেমিনারে অতিথিরা। (বাঁ থেকে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: মনিরুল আলম

৬ / ৩৩
সিরিয়ার শরণার্থীদের নিয়ে গ্রিসের কাছে ভিড়েছে একটি নৌকা। এ সময় নামার জন্য শরণার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সড়কের ওপর বসে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। ছবি: জাহিদুল করিম

৮ / ৩৩
আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বাসের চালককে বাস থামাতে বলছেন। ছবি: জাহিদুল করিম

৯ / ৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। কখন ছাড়বে বাস—সে অপেক্ষায় যাত্রীরা। ছবি: জাহিদুল করিম

১০ / ৩৩
সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আটকা পড়েছে এই খুদে শিক্ষার্থী। ছবি: জাহিদুল করিম

১১ / ৩৩
আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার থেমে থাকা একটি লেগুনায় উঠে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।ছবিটি রাজধানীর পান্থপথ মোড় থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর একটি সড়কে যানজটে আটকা অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর দুর্ভোগ। ছবি: আশরাফুল আলম

১৩ / ৩৩
মাঠ-ঘাট, খাল-বিল বর্ষার পানিতে টইটম্বুর। বেড়ে গেছে মাছের আনাগোনা। সেই সুযোগে শৌখিন মৎ​স্যজীবীরা জাল দিয়ে মাছ ধরছেন। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার খাউড়াজান সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ৩৩
হালচাষে ব্যস্ত এক কৃষক। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৫ / ৩৩
পটল খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ৩৩
মনোরম প্রাকৃতিক শোভায় মুগ্ধ তরুণীরা মুহূর্তটিকে সে​লফি তুলে স্মরণীয় করে রাখতে চাইছেন। ছবিটি রাঙামাটি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১৭ / ৩৩
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আজ রোববার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ​ফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আরিফুলকে হুইল চেয়ারে করে আদালতের ভেতরে নেওয়া হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর রেলস্টেশনের আউটারে আজ রোববার বেলা ১১টার দিকে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে  ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ছবি: ফোকাস বাংলা

১৯ / ৩৩
খুব পরিচিত সবজি লালশাক। বাড়ির আঙিনা হয়ে বিস্তৃত মাঠে চাষ হয় সবজিটির। একটা সময় শীতকালীন সবজি হিসেবে এটি পরিচিতি পেলেও এখন বছরজুড়েই পাওয়া যায় লালশাক। এর রয়েছে নানান পুষ্টি গুন। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ​ছবি: ফোকাস বাংলা

২০ / ৩৩
গত বছরের সেপ্টেম্বরে কারওয়ান বাজারে রেললাইনের ওপর বসা মাছের বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। এরপর সেখান থেকে মাছ বাজারটি উচ্ছেদ করা হয়। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও সচেতন নয় মানুষ। নিয়ম ভেঙে প্রতিদিনই বিভিন্ন স্থানে রেললাইনের ওপর ও পাশে বসছে বাজার। ছবিটি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২১ / ৩৩
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আজ রোববার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ​ফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বাবরকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২২ / ৩৩
রামপুরা থেকে এসেছেন মঞ্জিলা বেগম। যাবেন গাজীপুরে। কোনো যানবাহন না পেয়ে রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং মোড়ে ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে হাঁটছেন তিনি। ছবি: আবদুস সালাম

২৩ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার রাজধানীর মিরপুর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: জাহিদুল করিম

২৪ / ৩৩
বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শুক্রাবাদ সংলগ্ন মিরপুর রোডে পৃথকভাবে জড়ো হয়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। ছবি: জাহিদুল করিম

২৫ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পান্থপথ মোড়ে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়। একপর্যায়ে অভিনেত্রী মৌয়ের গাড়িকে যেতে না দিলে তিনি হেঁটে পার হয়ে যান। ছবি: আশরাফুল আলম

২৬ / ৩৩
ড্রেন ও ম্যানহোলের পাশে শুকাতে দেওয়া হাসপাতালের বেডশিট ও চিকিৎ​সকদের অ্যাপ্রোন। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মন​সিংহ

২৭ / ৩৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ফটকের ​(লাশকাটা গেট) সামনে ময়লার স্তূপ। হাসপাতাল থেকে সব বর্জ্য এনে এখানে ফেলা হয়। রাস্তার অপর পাশেই রয়েছে আরেকটি বেসরকারি হাসপাতাল। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষজন ও রোগীদের প্রতিনিয়তই নাক চেপে দুর্গন্ধ সহ্য করেই চলতে হয়। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় তোলা হয়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২৮ / ৩৩
চট্টগ্রামে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ​শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় তাঁরা যানবাহন চলাচলে বাধা দেয়। ছবিটি রোববার দুপুরে নগরীর ওয়াসা ​​মোড় থেকে তোলা। ছবি:সৌরভ দাশ,চট্টগ্রাম

২৯ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাত্রীরা। ছবিটি রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৩০ / ৩৩
শরৎকালে কুমিল্লার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা শুরু হতে থাকে। সাদা বক, পানকৌড়িসহ নানা ধরনের পাখি দেখা মেলে এখানে। ছবিটি গতকাল শনিবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

৩১ / ৩৩
অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় ছেয়ে গেছে ফরিদপুর শহর। ফলে শহরে যানজট লেগেই থাকে। ছবিটি রোববার ফরিদপুর শহরে প্রধান মুজিব সড়ক থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৩২ / ৩৩
বন্যার পানিতে ফরিদপুর চরাঞ্চলের মাঠ-ঘাট তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই দূরের উঁচু স্থান থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন কৃষক। ছবিটি রোববার সকালে ফরিদপুর সদরের মুনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৩৩ / ৩৩
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি বেলা ১১টার দিকে সুরমা পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট