এক ঝলক (১৪ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩০
চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফর উপলক্ষে রাজধানীতে বসানো হয়েছে তাঁর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বড় ছবি। ছবি: ফোকাস বাংলা

২ / ৩০
ধান খেত পরিচর্যায় এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার জামালপুরের বকশিগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ৩০
রাজা ভূমিবলের মৃত্যুর খবরে কাঁদছেন এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৪ / ৩০
বাংলাদেশের মতো বেলারুশেও এখন শরৎ কাল। এই শরতের ঝলমলে রোদ উপভোগ করছে মা ও সন্তান। ছবিটি গতকাল বৃহস্পতিবার মিনস্কের সেন্ট্রাল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ৩০
শিকারের আশায় আলোর কাছে জাল বুনেছে এক মাকড়সা। ছবিটি গতকাল বৃহস্পতিবার রাতে খুলনার বাস্তুহারা এলাকার একটি টং-দোকান থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ৩০
আজ স্কুল ছুটি। তাই সকাল সকাল বাড়ির পাশের সড়কে দড়িলাফ খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ৩০
‘রুখে দাও অ্যাসিড-সন্ত্রাস’—এই স্লোগানে প্রথম আলো-রাঙামাটি বন্ধুসভা অ্যাসিড সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবিটি আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটক থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ৩০
গাছের ডালের ফাঁকে ধরা পড়েছে পূর্ণ চাঁদ। ছবিটি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ৩০
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আগমন উপলক্ষে রাজধানীর রাজপথ সাজানো হয়েছে বর্ণিল সাজে। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ৩০
রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় রাজপথের চিত্র। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ৩০
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জীবন-যাপন উপযোগী মজুরি চাই-গার্মেন্টস পণ্যের ন্যায্য মূল্য চাই’-দাবিতে বিক্ষোভ মিছিল করে। ছবি: আবদুস সালাম

১২ / ৩০
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কে বাংলাদেশে স্বাগত জানিয়ে মিছিল করে। ছবি: আবদুস সালাম

১৩ / ৩০
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে টাম্পাকোর মালিককে গ্রেপ্তার ও বিচারসহ নিহত-ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন করে। ছবি: আবদুস সালাম

১৪ / ৩০
জংলি গাছের ডালে বসে আছে বাহারি রংয়ের পোকা। ছবিটি আজ শুক্রবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

১৫ / ৩০
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। ছবি: বাসস

১৬ / ৩০
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাশে ছিলেন। ছবি: বাসস

১৭ / ৩০
‘যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন ডিম খান’—এই স্লোগান নিয়ে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে সিলেট নগরে শোভাযাত্রা বের করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এই শোভাযাত্রার আয়োজন করে। ছবি: আনিস মাহমুদ

১৮ / ৩০
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান কৃষকেরা। প্রখর রোদ উপেক্ষা করে খেতে কাজ করছেন এক কৃষক। ছবিটি আজ শুক্রবার পাবনার কুচিয়ামোড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ৩০
মহাসড়কে সিএনজিচালিত থ্রি হুইলার যানগুলো দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় নেমে বেপরোয়া গতিতে চলার কারণে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। হতাহত হচ্ছে সাধারণ মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরতলির চর কালীবাড়ির এলাকার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সংযোগ সড়ক থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২০ / ৩০
কাল শনিবার লক্ষ্মী পূজা। তাই হিন্দু ধর্মাবলম্বী লোকজন লক্ষ্মী প্রতিমা, ছাতা ও পূজার বিভিন্ন উপকরণ কিনতে ভিড় করে মৌসুমি ব্যবসায়ীদের কাছে। ছবিটি আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের হাজারি গলি থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২১ / ৩০
বাংলাদেশে সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। ছবি: ফোকাস বাংলা

২২ / ৩০
পূজার ছুটিতে স্কুল বন্ধ। বাড়ির পাশের বট গাছের নিচে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সালথা উপজেলার গট্টি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ৩০
দিঘিতে ফুটে আছে রঙিন পদ্ম। সেই পদ্মের ওপর খেলা করছে দোয়েল ও বক। ছবিটি আজ শুক্রবার সকাল ছয়টায় রাজশাহী নগরের শিরোইল মোল্লা মিল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ৩০
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আজ শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেটের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩০
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ শুক্রবার বাংলাদেশ-চীন বিজনেস ফোরামের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সই হয়। ছবি: আবদুস সালাম

২৬ / ৩০
ভেসপা বিডি ক্লাবের প্রথম মিলনমেলা উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩০
রাজধানীর ফার্মগেটে সড়কের পাশে বাসের জন্য প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষায় এই নারী। আজ শুক্রবার গণপরিবহন কম থাকায় গন্তব্যে যেতে যানবাহন পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৮ / ৩০
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচলের জন্য টিঅ্যান্ডটি মোড়ে এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৯ / ৩০
নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচের সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ এলাকার সড়কও বেহাল। খানাখন্দে ভরা সড়কগুলো একটু বৃষ্টিতেই কাদাজলে সয়লাব হয়ে যায়। ছবিটি শুক্রবার দুপুরে চামেলীবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩০
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শুক্রবার সফররত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা