এক ঝলক (১৪ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
ভারিক্কি ভাব নিয়ে গাছের ডালে বসে আছে প্যাঁচা। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের কলেজ গেট মন্ত্রীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২০
প্যারাগুয়ের আসুনসিয়নে বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর বাছাই পর্বে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের খেলা চলাকালে গ্যালারিতে প্যারাগুয়ের দুই সমর্থকের উচ্ছ্বাস। ছবিটি গতকাল মঙ্গলবার আসুনসিয়নের ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২০
রাজশাহী নগরের শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বরের সামনে ব্যাটারিচালিত এই অটোরিকশাটি উল্টে পড়ে যায়। এতে পায়ে আঘাত পায় এক শিশু। ছবিটি আজ বেলা ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৪ / ২০
মুহাম্মদ খিজির খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি। ছবি: হাসান রাজা

৫ / ২০
কাশবনে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। ছবিটি আজ বুধবার সকালে রংপুর নগরের জলকর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৬ / ২০
পয়লা কার্তিক ফকির লালন শাহের তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন একাডেমি চত্বরে পাঁচ দিনব্যাপী লালন মেলায় ইতিমধ্যে আসতে শুরু করেছেন ভক্ত ও অনুসারীরা। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

৭ / ২০
শীত আসি আসি করছে। কচু পাতার ওপর কুয়াশার কণা যেন সেই আভাসই দিচ্ছে। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২০
ঝোপে ফুটে আছে লজ্জাবতী ফুল। ছবিটি আজ বুধবার সকালে ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

৯ / ২০
সিলেটের সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। চলছে জাল দিয়ে মাছ ধরা। ছবিটি আজ বুধবার নগরের কুশিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২০
সিলেট নগরের রিকাবিবাজার মোড় থেকে মীরের ময়দান পর্যন্ত সড়কটি ‘ভিআইপি’ সড়ক করার কাজ চলছে দুই মাস ধরে। সড়কের দুই পাশ খুঁড়ে রাখায় সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২০
কৃষক সাইদুল জমিতে আমন ধানের আবাদ করেছেন। সেই জমিতে থেকে যাওয়া ইরি ধান পেকে গেছে। আমনের খেত থেকে বেছে বেছে ইরি ধান কেটে নিচ্ছেন তিনি। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ধাওয়াপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২০
আর কয়েক দিন পরই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিচ্ছেন কারিগরেরা। ছবিটি আজ বুধবার দুপুরে যশোর শহরের বকচর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৩ / ২০
‘আ মরি বাংলা ভাষা’ লেখাটি পড়তে কষ্ট হয়। শেওলার আস্তরণে দেয়ালচিত্রটির অনেকটাই ঢাকা পড়েছে! এর চেয়ে কষ্টের ব্যাপার হলো, ময়লা, আবর্জনা, দুর্গন্ধে ভরা এই জায়গার পাশেই কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার-সংলগ্ন ফুটপাতের এই জায়গাটিতে পথচারী ও মাদকসেবীরা তাদের প্রাকৃতিক কাজও সারে। শুধু ভাষার মাস এলেই এই দেয়ালচিত্রগুলোর কদর বাড়ে। আর সারা বছরের চিত্রটি ছবিটির মতোই। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ২০
প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টালে আবার ভর্তি পরীক্ষার দাবিতে ২৬ দিন ধরে আন্দোলন করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন তাঁরা। ছবি: মনিরুল আলম

১৫ / ২০
রাজধানীর প্রায় সব সড়কে বিকেলের এই চিত্র যেন নিয়মিতই। কর্মস্থল থেকে কেউ বাড়ি ফিরবেন, কেউবা যাবেন অন্যত্র। কিন্তু কোনো উপায় নেই, রাস্তায় ঘণ্টা খানেক অপেক্ষার পরই আসছে গাড়ি। ছবিটি বিকেল সোয়া পাঁচটার দিকে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ২০
প্লাস্টিকের আসবাবের দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির হাঁড়ি-পাতিলের চল। কিন্তু গ্রামেগঞ্জে আজও এর প্রচলন আছে। ছবিটি আজ বুধবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের কুমারপল্লি থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৭ / ২০
বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকায় স্বাধীন এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। ছবিটি সোনারগাঁও হোটেলের পেছন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২০
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বেড়ে গেছে ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্রের বিক্রি। ছবিটি বুধবার পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২০
গতকাল মঙ্গলবার হঠাৎ করেই রাজধানীর নয়াপল্টনের সড়কের মাঝ বরাবর এই বিশাল গর্তটি তৈরি হয়েছে। ছবিটি আজ বুধবার সকালে স্কাউট ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২০
বুধবার সকালে রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মেডিসিন মার্কেটে অভিযান চালায় র‍্যাব ১-এর একটি দল। এ সময় মার্কেট থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে বিক্রেতাদের ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আবদুস সালাম