এক ঝলক (১৪ অক্টোবর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
শারদীয় দুর্গাপূজা আসন্ন। দুর্গাপূজাকে প্রতিপাদ্য করে দেয়ালচিত্র অঙ্কন করছেন শিল্পী। শ্রীলক্ষ্মী-নারায়ণ মন্দির, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
২ / ১৩
দূরে দই পাঠাতে দরকার হয় বাঁশের কাটি। কাটি ভ্যানে নিয়ে শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চালক। শিবগঞ্জ , বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৩ / ১৩
প্রখর রোদে কাজ করছেন একদল কৃষক । সারাদিন কাজ শেষে মজুরি পায় ৩৫০ থেকে ৪০০ টাকা। কৃষ্ণপুর, শিবগঞ্জ , বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
বাড়ির সীমানাপ্রাচীরের ওপর দিয়ে উঁকি মেরে রাস্তার লোকজন দেখেছে এক বানর। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। এতে মুর্তজা বশীরের ১৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। ধানমন্ডি, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: আবদুস সালাম
৬ / ১৩
সকাল থেকেই গুমোট ছিল আবহাওয়া। গরমে হাঁসফাঁস করছিল নগরবাসী। দুপুরের দিকে স্বস্তি নিয়ে আসে বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টির পানি বিভিন্ন সড়কে জমে নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কারওয়ান বাজার, ঢাকা, ১৪ অক্টোবর
ছবি: আবিদুল ইসলাম
৭ / ১৩
ভ্যানে কলা নিয়ে যাচ্ছেন ভ্যানচালক। সুরমা পয়েন্ট, সিলেট, ১৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৩
গাছের কেটে ফেলা অংশে নতুন পাতা গজিয়েছে। হৃদয় মেম্বারপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৯ / ১৩
ভৈরব নদে ইলিশ শিকার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের আনুষ্ঠানিক মহড়া। ৫ নম্বর ঘাট, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
১০ / ১৩
আলুর দাম বেশি। কৃষক ও মজুতদাররা এই সুযোগে হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন। কেল্লাবন্দ, রংপুর, ১৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
বর্ষার পর থেকে শীতের আগ পর্যন্ত যত দিন পানি থাকে তত দিন চলনবিল অধ্যুষিত বেশির ভাগ এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। চলনবিল, হান্ডিয়াল, চাটমোহর, পাবনা, ১৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৩
১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা বন্ধে সচেতনতামূলক বার্তা প্রচার করে বাংলাদেশ কোস্টগার্ড। ৫ নম্বর ঘাট, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
১৩ / ১৩
ভোররাতে চলনবিলে মাছ শিকার করে সকালে বাজারে বিক্রি করেন জেলেরা। অবসরে জাল মেরামতের ও তৈরির কাজ করছেন মৎস্যজীবীরা। হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা, ১৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ